ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ নরেন্দ্র মোদির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৯: ১৭
তারেক রহমান (বাঁয়ে) ও নরেন্দ্র মোদি (ডানে)।
তারেক রহমান (বাঁয়ে) ও নরেন্দ্র মোদি (ডানে)।

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং সেটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

ব্রিকসের ১৮তম সম্মেলন আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ জোটটির সদস্য না হলেও ভারত বিশেষ অতিথি হিসেবে দেশটিকে আমন্ত্রণ জানিয়েছে।

বর্তমানে ব্রিকসের সদস্য রাষ্ট্র হলো ব্রাজিল, চীন, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত।

ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ চায় দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত জনগণের উদ্বেগ বিবেচনায় নিয়ে পরিস্থিতি সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ নরেন্দ্র মোদির