১৭ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি

সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সময় ও তারিখ অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত এসব রুটে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে।

তবে জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াত এবং সেখান থেকে বাংলাদেশে ফেরার জন্য যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা অনুযায়ী ফ্লাইটের সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement