আরও শক্তিশালী সম্পর্ক গড়ার আশাবাদ মার্কিন রাষ্ট্রদূতের

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ১২
আরও শক্তিশালী সম্পর্ক গড়ার আশাবাদ মার্কিন রাষ্ট্রদূতের

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করতে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদও জানিয়েছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে প্রথম সৌজন্য বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন রাষ্ট্রদূত এ আশাবাদ জানান।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় খালিলুর রহমানকে অভিনন্দন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে দুই দেশকে নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ছাড়াও এ দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গেও প্রতিনিধি দল নিয়ে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement