এলপিজির মূল্য সমন্বয়ে বাধ্য হয়েছে সরকার: ডা. জাহেদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৪: ১৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সার্বিক পরিস্থিতি বিবেচনায় এলপিজির মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘এলপিজির মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার। তবে নির্ধারিত দামেও এলপিজি না পেলে নজরদারি বাড়াতে জেলা প্রশাসক দের নির্দেশ দেয়া হয়েছে।’

এদিকে অনিয়ম ও অবৈধ মজুতের জন্য জরিমানা জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন জাহেদ উর রহমান। ২ অক্টোবর রুপপুর পারমানবিক কেন্দ্রের জ্বালানি এসে পৌঁছেছে বলেও জানান তিনি।

ভিজিএফ চাল দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ কার্যক্রমের আওতায় ১০ কেজি চালের জায়গায় এখন থেকে ২০ কেজি চাল দেয়া হবে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement