গণঅভ্যুত্থানে নিহত ৬ মরদেহ হস্তান্তর আঞ্জুমান মফিদুলে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত ব্যক্তির মরদেহ আঞ্জুমান মফিজুল- এর কাছে হস্তান্তর করা হয়েছে।

গত এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে আছে তাদের মরদেহ। এ দীর্ঘ সময়েও তাদের খোঁজে আসেননি কেউ। এতে করে অজ্ঞাত হিসেবেই আজ তাদের দাফন করা হবে জুরাইন কবরস্থানে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আঞ্জুমান ইসলামের কাছে এই ছয়টি মরদেহ হস্তান্তর করা হয়।

নিহতদের মধ্যে একজন অজ্ঞাত নারী (৩২), বাকি পাঁচজন- ৩০, ২৫, ২০, ২২ ও ২৫ বছর বয়সী পুরুষ।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা.কাজী গোলাম মোখলেসুর রহমান জানান, জুলাইয়ের আন্দোলনের সময় (৭ জুলাই থেকে ১৪ জুলাইয়ের) মধ্যে মরদেহগুলো ঢাকা মেডিকেল আসে। ১ জন মহিলা ও ৫ জন পুরুষ তাদের মধ্যে একজনের শর্ট গানের গুলি রয়েছে বাকি পাঁচজনের ভোঁতা জাতীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে সবার ডিএনএ আলামত সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, আজ দুপুরের দিকে পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলে কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের আদেশে মরদেহগুলো হস্তান্তর করা হলো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশে যুগ্ন-কমিশনার মো. ফারুক আহমেদ জানান, জুলাই অভ্যুত্থানে নিহতের এখানে নারীসহ ছয়টি মরদেহ এখানে রাখা হয়েছিলও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছিল। আমাদের পুলিশে যতগুলো কার্যক্রম ছিল প্রত্যেকটি আমরা সম্পন্ন করেছি। আমরা বিষয়টি আদালতকে জানাই এবং আদালতের নির্দেশেই এই মরদেহগুলো আঞ্জুমান মফিদুলে কাছে দাফনের জন্য হস্তান্তর করি। কবরস্থানে লাশের প্রত্যেকটি সিরিয়াল অনুযায়ী নম্বর থাকবে ভবিষ্যতে যদি কারো সঙ্গে ডিএনএ স্যাম্পল ম্যাচ করে তাহলে তাদের মরদেহ স্বজনের কাছে দিয়ে দেওয়া হবে।

সাংবাদিকদের মরদেহগুলো কেন শনাক্ত করা যায়নি প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তাদের হাতের অবস্থা খারাপ থাকায় সিঙ্গার প্রিন্ট দেওয়া সম্ভব হয়নি যার কারণে তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। আমরা পরিচয় শনাক্তের জন্য যথেষ্ট চেষ্টা করেছি।

অপরদিকে,আঞ্জুমান মফিদুল ইসলামের দাফন সেবা অফিসার মো. কামরুল ইসলাম বলেন, দাফনের উদ্দেশ্যে জুরাইন কবরস্থানে জুলাই অভ্যুত্থানে নিহত ছয়টি মরদেহ নিয়ে যাওয়া হবে। এদের মধ্যে একজন নারী বাকি সবাই পুরুষ।

পুলিশ সূত্রে জানা গেছে, এই অজ্ঞাত ৬টি মরদেহের মধ্যে ৩টি যাত্রাবাড়ী থানার, ১টি পল্টন থানার ও ২টি শাহবাগ থানার। দীর্ঘদিন তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তাদের মরদেহ এখন পর্যন্ত কেউ নিতে আসেনি। মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা রয়েছে, যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের ‘বিশেষ কর্মসূচি’ সরকারের

হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক

৪ ঘণ্টা আগে

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৫ ঘণ্টা আগে

পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৫ ঘণ্টা আগে

অতিরিক্ত পুলিশ সুপার পদের ১০ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

৭ ঘণ্টা আগে
Advertisement