‘অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিরোধে হতাশাব্যাঞ্জক’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৯: ৪৭
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল । ছবি: ভিডিও থেকে

জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর মধ্যে বিরোধ হতাশাব্যাঞ্জক জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের উপায় এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এটা দুর্ভাগ্যজনক। ২৭০ দিন যাবত আলাপ-আলোচনার পর প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে কীভাবে সমঝোতার দলিল পাস; এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে।

আসিফ নজরুল বলেন, ওনাদের (রাজনৈতিক দল) তো আসলে ঐকমত্য হয়নি। কিছু ভাইটাল (গুরুত্বপূর্ণ) প্রশ্নে এর আগে আমরা জেনেছিলাম কন্টেন্ট নিয়ে বিরোধ ছিল, যে সংস্কার হবে সেই বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল। এখন আবার দেখলাম আরও দুই ধরনের বিরোধ তৈরি হয়েছে; একটা হচ্ছে এটা (জুলাই সনদ) কী পদ্ধতিতে পাস করা হবে, আরেকটা হচ্ছে এই জন্য গণভোট হলে সেটা কবে হবে।

তিনি বলেন, (রাজনৈতিক দলগুলোর বিরোধ) এত দৃঢ় এবং পরস্পরবিরোধী। কী বলব? যে উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো, যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ছিল, আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কী করবে? আমরা ঠিক বুঝতে পারছি না।

আইন উপদেষ্টা বলেন, এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐকমত্য না আসে, এখন আমরা আসলে কীভাবে কী করব, এটা নিয়ে সত্যি আমাদের একটু চিন্তা করতে হচ্ছে।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে সাধারণ আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, অনৈক্যের বিষয় একটা হচ্ছে- আপনারা জানেন ঐকমত্য কমিশন দুইটা বিকল্প দিয়েছে। একটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারপর গণভোট; তারপরে ২৭০ দিনের মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে যাবে। তো এরকম কোনো নজির আছে কি না বা এটা আদৌ সম্ভব কি না এটা আমরা দেখবো। আরেকটা হচ্ছে, এই দায়-দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া। এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। আর গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধ হয়।

জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন জানিয়ে আসিফ নজরুল বলেন, এসব ব্যাপারে একটা সময় আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব। আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকব। সিদ্ধান্ত, এটা কোনো পার্টিকুলার কেউ নেবে না। এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন হলে উনি পরামর্শ করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নেব সেখানে আমরা দৃৃঢ় থাকব। সিদ্ধান্ত খুব দ্রুত হবে।

রাজনৈতিক দলগুলোর আল্টিমেটাম নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদের আল্টিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐকমত্য নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড (সমুন্নত) করে। এটা দুর্ভাগ্যজনক। ওনাদের তো যথেষ্ট আলোচনার সময় দেওয়া হয়েছে। ওনারা যে অনৈক্য দেখাচ্ছেন, জুলাই স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছেন এটা ওনাদের বিবেচনা করা উচিত।

অপর এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আমরা তো কমিশনের সুপারিশ নিয়েছি, সুপারিশটা আমরা কীভাবে বাস্তবায়ন করব সেখানে সরকারের স্বাধীনতা রয়েছে। এটা আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে নির্দেশ হাইকোর্টের

১৯ মিনিট দেরির কারণে মনোনয়নপত্র জমা দিতে না পারা নুসরাত তাবাসসুম তার প্রার্থিতা ফিরে পেতে এর আগে হাইকোর্টে রিট আবেদন করেন। আদালতে আজ তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুহাম্মদ হোসেন লিপু ও মনিরুজ্জামান।

৬ ঘণ্টা আগে

৩০ এপ্রিলের পর সারা দেশে মাদকবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাব দেন মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার পরপরই সারা দেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ারি বিরুদ্ধে অভিযান

৬ ঘণ্টা আগে

স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি— ইনশাআল্লাহ, মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করব, যাতে মেয়েরা উচ্চশিক্ষা লাভ করতে পারে। শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা সরকার থেকে উপবৃত্তির ব্যবস্থা করব।

৬ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

৮ ঘণ্টা আগে