প্রতিবেদক, রাজনীতি ডটকম

তিন দফা দাবিতে টানা নবম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে তারা অনশন শুরু করেন। দুপুর নাগাদ অন্তত চার শিক্ষক অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।
আন্দোলনের সমন্বয়কারী ফয়েজ আহমেদ বলেন, সকাল থেকে অনশন শুরু করেছিলেন শিক্ষকরা। তীব্র গরমে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। গাইবান্ধার আকবর আলি আব্দুল হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ আলী মন্ডল অচেতন হয়ে পড়লে দুপুর ১২টার দিকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
তিনি আরও জানান, জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীও অসুস্থ হয়ে পড়েছেন।
সরকার সম্প্রতি ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করলেও আন্দোলনরত শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা ঘোষণা দিয়েছেন- দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, সরকারের ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন শিক্ষকদের সঙ্গে অবিচার। আমরা তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না।
সকালে শহীদ মিনারে শিক্ষক সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হলে দুপুর গড়াতেই উপস্থিতি বাড়তে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে শত শত শিক্ষক-কর্মচারী কর্মসূচিতে যোগ দিতে আসেন।
অন্তর্বর্তী সরকারের ৫ শতাংশ ভাতা বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবির পক্ষে অনড় রয়েছেন।
তাদের তিন দফা দাবি হলো- বাড়ি ভাড়া ২০ শতাংশে উন্নীত করা, পূর্ণ উৎসব ভাতা প্রদান, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ।
শিক্ষা উপদেষ্টার ক্লাসে ফেরার আহ্বানের প্রতিক্রিয়ায় আজিজী বলেন, শিক্ষা উপদেষ্টাকে বলে দিতে চাই, শিক্ষকরা ক্লাসে ফিরবে না। হয়তো দাবি মেনে নেবেন, না হয় আপনাকে মন্ত্রণালয় ছাড়তে হবে।
টানা আট দিন ধরে দেশের ৩০ হাজারেরও বেশি বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ রেখে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা।

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।
৯ ঘণ্টা আগে
প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।
৯ ঘণ্টা আগে
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
১১ ঘণ্টা আগে
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে আটক সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।
২০ ঘণ্টা আগে