শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
স্থানীয় সময় সকাল ১০টার দিকে বৈঠকটি শুরু হয়। ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন)স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকের আগে সকাল সোয়া ৯টার দিকে সফরসঙ্গীদের নিয়ে তিয়ানআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

শুক্রবারের কর্মসূচিতে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শনেরও সূচি রয়েছে। রাষ্ট্রীয় সফর শেষে স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। গত ২১ জুন তিনি মালয়েশিয়া সফর শেষে পরদিন চীনের তালিয়ান শহরে যান। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নিয়ে বুধবার বেইজিংয়ে পৌঁছান এবং শুরু হয় তার তিন দিনের রাষ্ট্রীয় সফর।

এর আগে বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিনিয়োগ, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক সই হয়। একই দিন বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যেও যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি পৃথক সমঝোতা স্মারক সই হয়। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভোজসভার আয়োজন করেন লি ছিয়াং।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান। জবাবে ভুটানের রাজাও বাংলাদেশের জনগণ ও সরকারের প্র

৬ ঘণ্টা আগে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

পবিত্র এ দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভাসহ বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

মহানবির (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি বলেন, মহান আল্লাহ মহানবি (সা.)-কে পৃথিবীতে পাঠান ‘সমগ্র জগতের জন্য রহমত’ হিসেবে। মানবমুক্তির এই দিশারি তার অনুপম চরিত্র, মহান আল্লাহর প্রতি অবিচল আনুগত্য এবং ন্যায়, শান্তি ও কল্যাণের চিরন্তন আদর্শ প্রতিষ্ঠার জন্য সর্বশ্রেষ্ঠ মহামানবের অনন্য মর্যাদায় অধিষ্ঠিত। তার জীবন ও আদর্শ চিরকাল মানবজ

১৬ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাতে তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একইসঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

১৬ ঘণ্টা আগে