আমার স্বামী কোথায়— সংসদে প্রশ্ন ইলিয়াস আলীর স্ত্রী লুনার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ২২: ৩৪

২০১২ সালে গুম হয়ে যাওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন তার স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর (লুনা)। জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের বিচার দাবিওকরেন তিনি।

সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি সংসদে এ দাবি উত্থাপন করেন।

২০১২ সালে গুম হয়ে যাওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন তার স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর (লুনা)। জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের বিচারও দাবিও করেন তিনি।ীর গুম হয়ে যাওয়ার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন।

তাহসিনা রুশদীর লুনা বলেন, ইলিয়াস ও সুমন পারভেজসহ আরও যারা গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যরা জানতে চায় তাদের সন্তান কোথায়? আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি এক বছরেরও বেশি সময়—প্রায় দেড় বছরের কাছাকাছি, আমরা এখনও জানি না আমাদের স্বজনরা কোথায়?

লুনা আরও বলেন, ‘আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা এখনও জানি না তাদের অবস্থান কী। তাদের পরিণতি কী।’ এ সময় স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনার মাধ্যমে ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন, তাদের অবস্থান, তাদের পরিণতি কী জানতে চাই।’

এসব গুমের সঙ্গে জড়িতদের বিচার ও গুমের শিকার ব্যক্তির পরিবারের সদস্যদের আর্থিক জটিলতা নিরসনে পুনর্বাসনের জন্য জোর দাবি জানান এই সংসদ সদস্য। ১৭ বছরে যারা গুম হয়েছেন-খুন হয়েছেন, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে তাদের জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান।

রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে লুনা বলেন, ‘স্পিকার আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। এই অর্থে যে উনি বিগত ১৭ বছরের ফ্যাসিস্টের ভূমিকা তুলে ধরেছেন এবং এই গুম-খুন নিয়ে উনি সঠিক চিত্র তুলে ধরেছেন। বিএনপির যে নির্বাচনি ইশতেহার সেই ইশতেহার বাস্তবায়নের জন্যে তিনি তার সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন, সে কারণে আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সকলের প্রচেষ্টায় ইনশাআল্লাহ এ দেশ থেকে গুম-খুন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠিত হবে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ১০০

অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে।

১৫ ঘণ্টা আগে

ছাদে উৎপাদিত সৌরবিদ্যুৎ গ্রিডে দিলে প্রতি ইউনিটে মিলবে সাড়ে ১০ টাকা

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। প্রণোদনায় বলা হয়েছে, ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে ১০ টাকা ৫০ পয়সা দরে।

১৬ ঘণ্টা আগে

রংপুরে ৪ খুন: জেলগেটে ২ আসামিকে জিজ্ঞাসাবাদ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে আদালতের নির্দেশে রংপুর কেন্দ্রীয় কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তোফায়েল আহমেদ।

১৯ ঘণ্টা আগে

নতুন বেতন কাঠামোর আগে সরকারি চাকরিজীবীদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ চায় টিআইবি

নতুন বেতন-ভাতা কাঠামো বাস্তবায়নের আগে সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয়ের হিসাব এবং সম্পদবিবরণী প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

১৯ ঘণ্টা আগে
Advertisement