উজানে ভারী বর্ষণের আভাস, প্লাবিত হতে পারে ৫ জেলার নিম্নাঞ্চল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বন্যা। ফাইল ছবি

গভীর নিম্নচাপটি উপকূলে উঠে স্থল নিম্নচাপে রূপ নেওয়ায় বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের উজানের প্রদেশগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় দেশের নদ-নদীর পানিও বেড়ে অন্তত পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার (৩ অক্টোবর) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন কেন্দ্রটি নিয়মিত বুলেটিনে বলছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী কয়েক দিনে দেশের মধ্যে ও উজানে ভারতের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকলে লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার রাতে ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। এটি বর্তমানে স্থল নিম্নচাপ আকারে ওই দুই প্রদেশের সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে শুক্রবার সকাল থেকে সোমবার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত দেশের ভেতরে রংপুর, রাজশাহী, ময়মনসিং ও সিলেট জেলা ছাড়াও এসবে জেলার সংলগ্ন উজানে ভারতের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ওই পাঁচ জেলার নিম্নাঞ্চলে পানি উঠতে পারে।

বন্যা সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিনের তথ্য বলছে, রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অন্যদিকে ধরলা নদীর পানি সমতল কমলেও দুধকুমার নদের পানি সমতল স্থিতিশীল আছে। এসব নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে। এ সময় তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট ও নীলফামারী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

অন্যদিকে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে। কংস নদীর পানি সমতল স্থিতিশীল আছে। এসব নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে। এ সময় সোমেশ্বরী, ভুগাই-কংস নদী শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এ ছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের করতোয়া, যমুনেশ্বরী, পুনর্ভবা, টাঙ্গন নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অন্যদিকে আত্রাই, আপার-আত্রাই, মহানন্দা ও ঘাঘট নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামী তিন দিন দ্রুত বাড়তে পারে।

বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের থেকে উঁচু জোয়ার হচ্ছে, যা আগামী এক দিন অব্যাহত থাকতে পারে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৫০ দিন পর স্থায়ী চেয়ারম্যান পেল বিপিসি

ড. মো. রফিকুল ইসলাম বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং হাইড্রোকার্বন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

১ ঘণ্টা আগে

আগস্টে সড়কে নিহত ৪৮১, প্রাণহানি বেড়েছে ১৫%

দুর্ঘটনার মধ্যে ১৬৩টি জাতীয় মহাসড়কে, ২১৭টি আঞ্চলিক সড়কে, ৬২টি গ্রামীণ সড়কে এবং ৭১টি শহরের সড়কে ঘটেছে। এর মধ্যে ১২৬টি মুখোমুখি সংঘর্ষ, ১৯৫টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৬টি পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে, ৭৮টি যানবাহনের পেছনে আঘাত করে এবং ৮টি অন্যান্য কারণে ঘটেছে।

২ ঘণ্টা আগে

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানি দেবে সরকার

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের আর্থসামাজিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এ অবদান বিবেচনায় নিয়ে আর্থিক ও সামাজিক নিরাপ

৩ ঘণ্টা আগে

উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি— পোস্টার-মিছিল নিষিদ্ধ

এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুযোগ রাখা হয়েছে। বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধানও রাখা হয়েছে।

৩ ঘণ্টা আগে
Advertisement