প্রতিবন্ধকতা জয় করা ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ মে ২০২৬, ১৩: ২৯
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ও কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত ‘স্মার্ট কারে’ চড়ে তাকে উৎসাহ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

বিশেষ চাহিদাসম্পন্ন ১৭ বছর বয়সী তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবনী প্রতিভার অনন্য স্বীকৃতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (৯ মে) সকালে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুলের তৈরি ব্যাটারিচালিত ‘এ টু আই স্মার্ট কার’ পরিদর্শন করেন এবং তাতে চড়ে তরুণ এই শিক্ষার্থীকে উৎসাহিত করেন।

দেশীয় প্রযুক্তিতে তৈরি এই পরিবেশবান্ধব যানটির ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী আগামীতে এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

ছাত্র ওয়াকিমুল নিজের চলাচলের সীমাবদ্ধতা জয় করতে এই গাড়িটি উদ্ভাবন করেছেন, যা বর্তমানে দেশের প্রযুক্তি অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্মার্ট কার তৈরির গল্প শুনিয়েছেন ওয়াকিমুল ইসলাম। এই তরুণ জানান, এক সময় তিনি সারাদিন বাসায় বসে থাকতেন, বাইরে বের হতে পারতেন না। কীভাবে বাইরে একা চলাফেরা করা যায়, সেই চিন্তা থেকে তিনি কারটি বানানো শুরু করেন।

ওয়াকিমুল ইসলাম যশোরের চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে পড়েন। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর পিতা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

ওয়াকিমুল ইসলাম জানান, সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার বানানো সম্ভব। এটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়া বয়স্ক ব্যক্তিরাও ব্যবহার করতে পারবেন।

ওয়াকিমুল ইসলামের সঙ্গে এসেছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। তিনি জানান, গাড়িটি বৈদ্যুতিক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম।

২ ঘণ্টা আগে

রেকর্ড দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার ফল প্রকাশ

২০২৪ সালের স্নাতকের চূড়ান্ত (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফল মাত্র ৪৭ কর্মদিবসে প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর এত কম সময়ে ফল প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

২ ঘণ্টা আগে

দুর্নীতির অভিযোগ: এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন ও যুগ্ম পরিচালক বদরুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।

৩ ঘণ্টা আগে

কল লিস্ট, লোকেশন, এনআইডি— টাকা দিলেই মিলছে ব্যক্তিগত তথ্য

আপনি মোবাইল ফোনে কখন, কার সঙ্গে কথা বলছেন, কতক্ষণ কথা বলছেন, কথোপকথনের সময় কোন এলাকায় ছিলেন— এসব তথ্য চাইলেই পাওয়া যাচ্ছে। দাম? মাত্র এক হাজার টাকা। তাও এক-দুই দিনের তথ্য নয়; তিন মাস থেকে এক বছরের তথ্যও কয়েক ঘণ্টার মধ্যে ক্রেতার হাতে পৌঁছে যাচ্ছে।

৩ ঘণ্টা আগে
Advertisement