প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সংসদে নিয়ম-নীতির প্রয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি মন্তব্য করেছেন, নিয়ম যখন সরকারের পক্ষে যায় তখন তা নিয়ম হিসেবে গণ্য হয়, আর যখন বিপক্ষে যায় তখন তাকে কাস্টম বা প্রথা বলে চালিয়ে দেওয়া হয়।
রোববার (২৯ মার্চ) বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, নিয়মের বেড়াজালে আমাকেও কখনও কখনও আটকে দেওয়া হয়। কোনটা সাংবিধানিক কোনটা অসাংবিধানিক এই বেড়াজালেই ঘুরপাক খাচ্ছে সংসদ। এ সময় তাদের সাংবিধানিক মারপ্যাচে না রাখতে স্পিকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংসদে কুমিল্লার দেবিদ্বার থেকে চান্দিনা পর্যন্ত সড়কটিকে প্রশস্ত করে হাইওয়েতে রূপান্তরের দাবি জানান হাসনাত। তার মতে, এই সড়কটি প্রশস্ত করা হলে ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে আসবে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সার্বিক দিক বিবেচনায় নিয়ে কর্মসংস্থান বৃদ্ধি ও যাতায়াতের সময় সাশ্রয় করতে দেবিদ্বার-চান্দিনা সড়কটি হাইওয়ে করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান তিনি।

গত ১১ মার্চ নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাঁকে সিঙ্গাপুর এবং পরে পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে
প্রতারণার একটি মামলায় সাজাপ্রাপ্ত বিদিশাকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঢাকার গুলশানের অ্যারাবিকা কফি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
২ ঘণ্টা আগে
সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৪৩ জন, তেজগাঁও বিভাগ ৭৮ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৩৭ জন ও উত্তরা বিভাগ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া গোয়েন্দা বিভাগ একজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) চার
২ ঘণ্টা আগে
ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েকদিন ধরেই জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
৪ ঘণ্টা আগে