প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকারের প্রতিশ্রুতি আরও একবার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানকে তিনি বলেন, জাতীয় নির্বাচন যথাসময়ে, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক। কোটি কোটি তরুণ এবার প্রথমবারের মতো ভোট দেবেন। কারণ গত ১৬ বছরের স্বৈরশাসনে টানা তিনটি কারচুপির নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী চ্যাপম্যান প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ মন্ত্রী। এর মধ্যে রয়েছে— ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, অবৈধ অভিবাসন মোকাবিলা, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদার করা।
জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। এ কারণে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচন কমিশনও দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকে বাদ দিয়েছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, জুলাই সনদ বাংলাদেশের জন্য একটি ‘নতুন সূচনা’ হিসেবে কাজ করবে, যা গত বছরের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেওয়া লাখ লাখ মানুষের প্রত্যাশাকে প্রতিফলিত করে।
দায়িত্ব নেওয়ার পর থেকে অধ্যাপক ইউনুস যে নেতৃত্ব দিয়ে চলেছেন তার প্রশংসা করেন ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান। জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো যে দীর্ঘ সংলাপ করেছে, তাকে স্বাগত জানান তিনি।
চ্যাপম্যান যুক্তরাজ্যের আশ্রয়ব্যবস্থার অপব্যবহার, বিশেষ করে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের কারণে উদ্বেগ প্রকাশ করেন। তিনি নিরাপদ ও বৈধ অভিবাসনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং শোষণ রোধের প্রয়োজনীয়তার কথা বলেন।
অধ্যাপক ইউনুস একমত হয়ে বলেন, তার সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশিদের বৈধ পথে বিদেশে কর্মসংস্থান অনুসন্ধানে উৎসাহিত করছে।
দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন এবং বাংলাদেশে বসবাসরত ১০ লাখের বেশি শরণার্থীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অধ্যাপক ইউনুস বলেন, ক্যাম্পের তরুণরা কোনো ধরনের আশা ছাড়াই বড় হচ্ছে, তারা ক্ষুব্ধ ও হতাশ। আমাদের নিশ্চিত করতে হবে যেন তারা শিক্ষা পায়।
বৈঠকে ঢাকা-লন্ডন বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগরে সামুদ্রিক গবেষণা পরিচালনার জন্য বাংলাদেশ যুক্তরাজ্য থেকে একটি গবেষণা জাহাজ ক্রয় করছে।
মন্ত্রী চ্যাপম্যান দুই দেশের মধ্যে বিমান চলাচল খাতে আরও শক্তিশালী সম্পর্ক গড়ার আহ্বান জানান। তিনি জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
১০ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
১১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
১২ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৩ ঘণ্টা আগে