জোটে গেলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে, অধ্যাদেশ জারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১১: ২৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো দলের প্রার্থীদের পাশাপাশি বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্য দলের প্রার্থীরাও ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করেছিলেন। আরপিও সংশোধনীর পর এখন সব প্রার্থীকে নিজ দলের প্রতীক ব্যবহার করতে হবে। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

জোট গঠন করলেও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে এমন বিধান রেখে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ-২০২৫’ জারি করেছে সরকার।

সোমবার (৩ নভেম্বর) অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে এ তথ্য জানা যায়।

গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। তবে জোটের প্রতীক সংক্রান্ত ২০ নম্বর অনুচ্ছেদে পরিবর্তনের বিরোধিতা করেছিল বিএনপি, যেখানে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশোধন বহাল রাখার পক্ষে মত দেয়।

অবশেষে সরকার সেই সংশোধনই বহাল রেখে অধ্যাদেশ জারি করেছে। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নিবন্ধিত দল জোট করলেও অন্য দলের প্রতীক ব্যবহার করে ভোট করা যাবে না। প্রতিটি দলকে নিজেদের স্বীকৃত প্রতীকে ভোট করতে হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরপিওতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে। সংশোধিত আদেশ অনুযায়ী, কমিশন শিগগিরই দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি ও নির্দেশিকা জারি করবে।

সংবিধান অনুযায়ী, নির্বাচনের মূল আইন হলো ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’, যা ১৯৭২ সালে প্রথম প্রণয়ন করা হয়। পরবর্তীতে সময়ের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সংশোধন আনা হয়েছে। সর্বশেষ সংশোধন হয় ২০২৩ সালে সংসদে পাস হওয়া ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন-২০২৩’ এ।

আরপিও অনুযায়ী, দেশের নাগরিকদের ভোটাধিকার, নির্বাচন কমিশনের দায়িত্ব এবং নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা আছে।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

১৭ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১৯ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১৯ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

২০ ঘণ্টা আগে
Advertisement