দুর্ঘটনায় হতাহতের সংখ্যা গোপন রাখা অসম্ভব: প্রেস সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৩: ০৬

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করার কোনো প্রয়োজন বা অভিপ্রায় সরকারের নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুধু তাই নয়, কোনো দুর্ঘটনা ঘটলে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন রাখা অসম্ভব বলেও মনে করেন তিনি।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। তার এমন বক্তব্যের পেছনে তিনি দুই দশকের বেশি সময় ধরে মাঠের সাংবাদিকতার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

শফিকুল আলম লিখেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট হাসপাতালগুলো থেকে নিয়মিত তথ্য দিচ্ছে এবং সেনাবাহিনীও এ প্রক্রিয়ায় সহযোগিতা করছে। আমি জোর দিয়ে বলতে চাই, সরকারের পক্ষ থেকে হতাহতের সংখ্যা গোপন করার কোনো প্রয়োজনে বা অভিপ্রায়ে নেই।

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন মহল থেকে হতাহতের ‘প্রকৃত সংখ্যা’ প্রকাশের দাবি ওঠে। বলা হচ্ছে, দেশের ইতিহাসের ভয়াবহতম এ বিমান দুর্ঘটনায় হতাহতের ‘প্রকৃত সংখ্যা’ প্রকাশ করা হচ্ছে না। এ নিয়ে অনলাইন-অফলাইনে অনেকেই সরব হয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) মাইলস্টোনে দিনভর শিক্ষার্থীরা যে ছয় দাবিতে বিক্ষোভ করেছেন, তার মধ্যে অন্যতম দাবিও ছিল এটি। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রেস সচিব শফিকুল আলম মাইলস্টোন কলেজ পরিদর্শনে গেলে সেখানে তাদের ৯ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অবশ্য মঙ্গলবার একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে হতাহতের সংখ্যা গোপন করার অভিযোগকে ‘অপপ্রচার’ বলে অভিহিত করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের ছয়টি দাবিই যৌক্তিক বলে আরেক বিবৃতিতে জানিয়েছে সরকার।

এসব প্রসঙ্গ টেনে শফিকুল আলম লিখেছেন, আমরা গতকাল (মঙ্গলবার) মাইলস্টোন কলেজে গিয়েছিলাম শোকাহত পরিবারগুলোর সঙ্গে দেখা করতে এবং সেই শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলতে, যারা এখনো এ ট্র্যাজেডির মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি।

প্রেস সচিব বলেন, চারপাশের পরিবেশ ছিল শোক ও ক্ষোভে ভারী। অনেক শিক্ষার্থী তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা বলেছেন এবং শেয়ার মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন মাধ্যমের ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ নিয়ে অসন্তোষ জানিয়েছেন। আমরা টানা ৯ ঘণ্টা কলেজে অবস্থান করেছি। চাইলে আগেই ফিরে আসা যেত, কিন্তু উপদেষ্টারা বলপ্রয়োগের আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতেই সেখানে ছিলেন। প্রয়োজনে তারা আরও দীর্ঘ সময় থাকতেও প্রস্তুত ছিলেন। যখন পরিস্থিতি অনুকূল হয়েছে, আমরা কেবল তখনই বিদায় নিয়েছি।

হতাহতের সংখ্যা গোপন করার সুযোগ নেই জানিয়ে শফিকুল বলেন, ২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু বড় দুর্যোগ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, বাংলাদেশে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখা কার্যত অসম্ভব।

মাইলস্টোন কর্তৃপক্ষের মাধ্যমে প্রকৃত তথ্য যাচাইয়ের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি আরও লিখেছেন, প্রাথমিকভাবে নিখোঁজের তালিকা পরিবার থেকে আসে। পরে হাসপাতাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য দিয়েও নিহতের স্বজনের খোঁজ পাওয়া যায়। এ ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ নিখোঁজদের শনাক্ত করার জন্য প্রতিদিনের উপস্থিতির রেকর্ড ধরে কাজ করতে পারে।

হতাহতের তথ্য নিয়মিত জানাতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে দুজন উপদেষ্টা কলেজ কর্তৃপক্ষকে ক্যাম্পাসে কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন বলে জানান শফিকুল আলম। বলেন, এই কন্ট্রোল রুমে আপডেট করা হবে এবং তা কলেজের রেজিস্ট্রারের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদেরও এ কার্যক্রমে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। আশা করছি, এই কন্ট্রোল রুম আজই পূর্ণভাবে কার্যকর হবে।

হতাহতের ঘটনা সরকার গভীরভাবে শোকাহত উল্লেখ করে প্রেস সচিব বলেন, এটি একটি জাতীয় ট্র্যাজেডি। নিহত সবাইকে আমরা শহিদ হিসেবে শ্রদ্ধা জানাই। আসুন, আমরা একসঙ্গে কাজ করি, যেন ভবিষ্যতে আর কোনো বিমান দুর্ঘটনা না ঘটে।

আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে মন্তব্য করে সরকার জাতীয় নিরাপত্তা জোরদার করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং বিমান-সম্পর্কিত দুর্ঘটনার সংখ্যা শূন্যে নামিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন প্রেস সচিব শফিকুল আলম।

এদিকে সোমবারের (২১ জুলাই) দুপুরে বিমান বিধ্বস্তের ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৬৪ জন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৫ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৬ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৭ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৮ ঘণ্টা আগে
Advertisement