এ বছর দুর্গাপূজায় মণ্ডপ বেড়েছে এক হাজারের বেশি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৪৯
আসন্ন ‍দুর্গাপূজার প্রস্তুতি জানাতে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সনাতন ধর্মীয় নেতারা। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে দুর্গাপূজার প্রস্তুতির কথা জানিয়েছেন সনাতন ধর্মীয় নেতারা। এ সময় তারা প্রধান উপদেষ্টাকে দুর্গাপূজায় পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। পাশাপাশি জানান, গত বছরের তুলনায় এ বছর সারা দেশে পূজামণ্ড এক হাজারের বেশি বেড়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হিন্দু ধর্মীয় নেতারা। এ সময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধান উপদেষ্টা।

হিন্দু ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে। সারা দেশে পূজামণ্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের সব পক্ষ থেকে এবারের পূজায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে জানিয়ে তারা বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে ধন্যবাদ জানান।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হওয়ার, কথা বলার সুযোগ হয়।’

হিন্দু নেতারা বলেন, ধর্ম উপদেষ্টা নিয়মিতভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, মন্দির পরিদর্শন করেন। দুর্গাপূজা উৎসবমুখর করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। তাদের অক্লান্ত পরিশ্রমে গতবারের মতো এবারও নির্বিঘ্নে পূজা উদযাপন হবে বলে আমরা আশা করছি।

Hindu Religioius Leaders Meet CA At Jamuna 15-09-2025 (1)

সাক্ষাতে প্রধান উপদেষ্টার কাছে পূজার প্রস্তুতি তুলে ধরেন পূজা উদযাপন পরিষদের নেতারা। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

এ সময় স্থায়ী দুর্গামন্দিরের জন্য রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জায়গা বরাদ্দ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব।

তিনি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক ঘটনা। এ জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিত আমাদের খোঁজখবর রেখেছেন। গত বছরের মতো এ বছরও পূজায় আমরা দুদিন ছুটি পেয়েছি। এ জন্যও আপনাকে বিশেষ ধন্যবাদ। গত বছর ৮ আগস্ট দেশে ফেরার পরপরই আপনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছিলেন। বলেছিলেন, আমরা সবাই এক পরিবার। আপনার বক্তব্য আমাদের মনে গভীরভাবে অনুপ্রেরণা জুগিয়েছে।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ‘গত বছর দুর্গাপূজায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে আপনি বলেছিলেন, নিরাপত্তা বাহিনী দিয়ে কড়া পাহারা বসিয়ে পূজা হবে— এমন দেশ আমরা চাই না। আমরা প্রথমবারের মতো কোনো সরকারপ্রধানের কাছে এমন বক্তব্য শুনেছি।’

তিনি আরও বলেন, ‘আমরাও আপনার বক্তব্যের সঙ্গে একমত, আমরাও চাই এ আয়োজনে সবাই সহযোগিতা করুক, দেশের সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক। আপনার বক্তব্য সবসময় আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। কোনো সরকার প্রধানের এত সৌহার্দ্যপূর্ণ আচরণ আমরা এই প্রথম দেখলাম।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে বলেন, ‘আপনি দায়িত্বে থাকাকালীন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছেন। আমরা লক্ষ্য করেছি, গত এক বছর ধরে বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর মিথ্যা কথা, ফেক নিউজ ছড়ানো হচ্ছে। আপনার নেতৃত্বে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের কল্যাণ হবে, আমরা সেটাই কামনা করি।’

বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ধর্ম মন্ত্রণালয় সব ধর্মের প্রতিনিধিত্ব করে। কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা কল্যাণকর কর্মসূচিগুলো নিশ্চিত করি। মন্ত্রণালয়ের উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুরে একটি মন্দির করে দেওয়া হচ্ছে। আরেকটি মন্দিরে স্নানাগারের জন্য সিঁড়ি করে দেওয়া হচ্ছে। যেসব অস্বচ্ছল মন্দির প্যাগোডা, গির্জা রয়েছে তাদের যতটুকু সম্ভব সহযোগিতার চেষ্টা করছি। অস্বচ্ছল ব্যক্তি, বিশেষ করে বিধবা নারীদের জন্য আমরা সহায়তা দেওয়া সর্বোচ্চ চেষ্টা করছি। অনাথ আশ্রমগুলোকেও সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

প্রধান উপদেষ্টা সবাইকে আন্তরিক ধন্যবাদ ও পূজায় অগ্রিম শুভেচ্ছা জানান। দুর্গাপূজা ঘিরে যেন কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ তৈরি না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার ও সচিব দেবেন্দ্র নাথ উঁরাও, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাআনন্দ (একক), বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, শ্রী শ্রী গীতা হরি সংঘ দেব মন্দিরের সভাপতি শ্রী বিমান বিহারী তালুকদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অপর্না রায় দাস, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দত্ত ও সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রণীতা সরকার।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ, দেখে নিন কোন পরীক্ষা কবে

রুটিন বলছে, ১৪ মার্চ প্রথম দিনে নেওয়া হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়া হবে ১৬ মার্চ। এরপর ১৮ মার্চ ইংরেজি প্রথমপত্র, ২১ মার্চ ইংরেজি দ্বিতীয়পত্র ও ২৫ মার্চ নেওয়া হবে গণিত পরীক্ষা। এ পাঁচটি পরীক্ষাই আবশ্যিক।

১৩ ঘণ্টা আগে

মিরাজের নিখোঁজকে জুলাই অভ্যুত্থানের পর প্রথম ‘গুম’ দাবি, কোস্টগার্ডের অস্বীকার

সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মিরাজের পরিবার, এইচআরএসএস ও ব্লাস্টের যৌথ এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। তবে যে বাহিনীর বিরুদ্ধে মিরাজকে ‘গুম’ করার অভিযোগ উঠেছে, সেই কোস্টগার্ড এক বিবৃতিতে দিয়ে তাকে আটক, হেফাজতে নেওয়া বা গুম করার অভিযোগ অস্বীকার করেছে।

১৫ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা: অভিনেতা ডনকে ৭ দিনের রিমান্ডে চেয়েছে সিআইডি

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম জানান, ঢাকা মহানগর হাকিম জুয়েল রানা আসামির উপস্থিতিতে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওই আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছেন।

১৫ ঘণ্টা আগে

৭ জানুয়ারি নয়, ১৪ মার্চ থেকে শুরু এসএসসি পরীক্ষা

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ মার্চ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

১৮ ঘণ্টা আগে