ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, সই হতে পারে সাংস্কৃতিক সম্পদ নিয়ে সমঝোতা স্মারক

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ জুন ২০২৬, ১১: ০৭
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা পৌঁছালে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির তাকে স্বাগত জানান। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার এই সফরে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক সম্পদের সুরক্ষা নিয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। সফররত মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে হাকান ফিদানের। এই বৈঠক শেষেই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পদ সুরক্ষার ওই সমঝোতা স্মারক সই হতে পারে। এ ছাড়া দ্বিপাক্ষিক অন্য বিষয়গুলোও আলোচনায় আসবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সফরসূচি বলছে, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর অনুষ্ঠিত হবে যৌথ সংবাদ সম্মেলন। এরপর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিল। তাতে যোগদান শেষে বিকেলে হিকান ফিদান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

দুই দিনের সফরের দ্বিতীয় দিন শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে হাকান ফিদানের। ওই দিন বিকেলেই ঢাকা ছাড়বেন তিনি।

এক দশক ধরে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন হাকান ফিদান। বৃহস্পতিবার বাংলাদেশে এসে পৌঁছালেও তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী তার নিজ দেশ ছেড়েছেন আরও আগে। গত ২ জুন তিনি এশিয়ার দেশগুলোতে আঞ্চলিক সফর শুরু করেছেন। এরই মধ্যে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করেছেন তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠন করলে হাকান ফিদানের আমন্ত্রণে এপ্রিলে তুরস্ক সফর করেন পররাষ্ট্রমন্ত্রী খলিল। জাতিসংঘে ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে প্রচার ছিল ওই সফরের অন্যতম উদ্দেশ্য।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরি করে বিক্রি, গ্রেপ্তার ২

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৫) ও ভাঙারি ব্যবসায়ী রেজাউল ইসলাম (৩২)। তাদের কাছ থেকে চুরি হওয়া তারও উদ্ধার করা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বাড়ছে না বিদ্যুতের দাম

আবাসিকের নিচের স্তরে দুই ধাপের বর্ধিত বিদ্যুতের দাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য বিদ্যুতের দাম বাড়ছে না, অর্থাৎ আগের দামই বহাল থাকছে।

১৮ ঘণ্টা আগে

আবাসিক সংযোগে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফিরতে পারে আগের দামে

আবাসিকের নিচের স্তরে দুই ধাপের বর্ধিত বিদ্যুতের দাম প্রত্যাহারের আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ৫০ ইউনিট ব্যবহারকারী (লাইফলাইন) ও প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত আগের দাম বহাল রাখার আবেদন করা হয়েছে। এ ছাড়া শূন্য থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের জন্য নতুন একটি স্ল্যাব চালুর কথাও বলা হয়ে

১৮ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬০৫

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

১৯ ঘণ্টা আগে