ঝিনাইদহ প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের বিজয়ী শক্তি যেভাবে গণভোট নির্ধারণ করবে সেভাবেই গণভোট হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুদিবস উদযাপন উপলক্ষে বাংলা সাহিত্যে তার অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আদালতের সামনে আমি উদাহরণ করে বলেছি- ৭২এর সংবিধান রচনা করেছিলেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয়ী শক্তি। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী শক্তি যেমন নির্ধারণ করেছিলেন অন্তবর্তীকালীন সরকার কেমন হবে। ২৪ এর গণ-অভ্যুত্থানের বিজয়ী শক্তি যেভাবে গণভোট নির্ধারণ করবে গণভোট সেভাবেই হবে। সেটাই বৈধ, সেটাই আইন। সেটাই বাংলাদেশের মানুষের আগামী দিন পথ দেখানোর পাথেয়।’
শেখ হাসিনার বিচারের রায়ের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি সবসময় একটা কথা বলি যে, জজের মন এবং নারীর মন বুঝা কষ্টকর। কখন কোন দিকে টার্ন নেয় আমরা জানিনা। সুতরাং রায় না হওয়া পর্যন্ত রায় কি দিবে আমাদের কারোরই জানার কোনো সুযোগ নেই। যেদিন রায় হবে আমরা সেদিনই জানতে পারবো।’
তিনি বলেন, রায়কে ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি এবং নাশকতার ব্যাপারে আইনগতভাবে যা পদক্ষেপ নেওয়া দরকার সেটি নেওয়া হবে। ইতোমধ্যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সত্ত্বার নাম। আর কোনো নিষিদ্ধ সত্ত্বার নামে যেকোনো ধরনের কর্মসূচি একটি অপরাধমূলক কর্মসূচি।
আসাদুজ্জামান আরও বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের কর্মকাণ্ড আইনশৃংখলা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে না। আমি মনে করি যে আওয়ামী লীগের মধ্যে যারা আগে আওয়ামী লীগ করতেন তারাও বুঝেছেন যে নিজে দলবল আত্মীয়স্বজন নিয়ে কেউ পালিয়ে যদি যায়, তাদের এই অগণিত অসংখ্য কর্মী তারা অরক্ষিত থাকে। সুতরাং কার উপর ঝুঁকি নিবে এটা তারা বুঝবে।’
কবি গোলাম মোস্তফা একাডেমির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ, রাজউকের সদস্য গিয়াস উদ্দিন ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
১০ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
১০ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
১২ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৩ ঘণ্টা আগে