প্রতিবেদক, রাজনীতি ডটকম

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় এ জানাজা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংশোধিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে দুপুর আড়াইটায় ওসমান হাদির জানাজার সময় জানানো হয়েছিল।
এর আগে শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসমান হাদির জানাজার স্থান-কাল জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং তার জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য প্রেস উইং জানিয়েছে, ওসমান হাদির জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে হিমাগারে নিয়ে যাওয়া হবে। এর আগে অবশ্য মরদেহটি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে নিয়ে যাওয়ার কথা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ শাহবাগ মোড় ঘিরে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন শুক্রবার সকাল থেকেই।

প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মান সনদ লাইসেন্স না নিয়েই বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে প্রতারণা করছিল।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব ও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে চীনের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।
৬ ঘণ্টা আগে
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সামাজিক আন্দোলনকে অবশ্যই ভিন্নমতের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’ নারীর অধিকার নিয়ে যাদের সঙ্গে মতের পার্থক্য রয়েছে, তাদের সঙ্গেই কথা বলতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের ওপর সব দায়িত্ব চাপিয়ে না দিয়ে বৃহত্তর সমাজের সঙ্গে সংলাপ বাড়াতে হবে।
৭ ঘণ্টা আগে
এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উলটোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এলেও মামলার ঘটনা এটিই প্রথম।’
৭ ঘণ্টা আগে