বিদায়ী বছরে প্রতিদিন সড়কে ২৫ প্রাণহানি, দুর্ঘটনা বেড়েছে ৬%

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৪: ২১
বাসের ধাক্কায় চুরমার সিএনজিচালিত অটোরিকশা। গত নভেম্বরে বরগুনার বেতাগীতে এ দুর্ঘটনা ঘটে। রাজনীতি ডটকম ফাইল ছবি

সদ্য বিদায়ী ২০২৫ সালে সারা দেশে ছয় হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯ হাজার ১১১ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ হাজার ৮১২ জন। এ হিসাবে বিদায়ী এ বছরে প্রতিদিন সড়কে গড়ে প্রাণহানি ঘটেছে ২৪ দশমিক ৯৬ জন বা গড়ে প্রায় ২৫ জনের। সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন আহত হয়েছেন ৪০ জনের বেশি।

এদিকে ২০২৪ সালে সারা দেশে ছয় হাজার ৩৫৯টি সড়ক দুর্ঘটনায় আট হাজার ৫৪৩ জন নিহত ও ১২ হাজার ৬০৮ জন আহত হয়েছেন। সে হিসাবে, ২০২৫ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে ৫ দশমিক ৮১ বা প্রায় ৬ শতাংশ। আগের বছরের তুলনায় এ বছর সড়কে প্রাণহানি বেড়েছে ৬ দশমিক ৬৪ শতাংশ, আহতের সংখ্যা বেড়েছে ১৭ দশমিক ৪৮ শতাংশ।

২০২৫ সালের সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরে রোববার ডিআরইউতে সংবাদ সম্মেলন করেছে যাত্রী কল্যাণ সমিতি। ছবি: রাজনীতি ডটকম
২০২৫ সালের সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরে রোববার ডিআরইউতে সংবাদ সম্মেলন করেছে যাত্রী কল্যাণ সমিতি। ছবি: রাজনীতি ডটকম

রোববার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ পরিসংখ্যান তুলে ধরেছে। তাদের তথ্য বলছে, ২০২৫ সালে সড়ক, রেল ও নৌ পথ মিলিয়ে সারা দেশে মোট সাত হাজার ৩৬৯টি দুর্ঘটনায় ৯ হাজার ৭৫৪ জন নিহত ১৫ হাজার ৯৬ জন আহত হয়েছেন।

যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে, বিদায়ী বছরে কেবল মোটরসাইকেল দুর্ঘটনাই ঘটেছে দুই হাজার ৪৯৩টি, যা মোট দুর্ঘটনার ৩৭ দশমিক শূন্য চার শতাংশ। এসব দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই হাজার ৯৮৩ জনের, আহত হয়েছেন দুই হাজার ২১৯ জন।

এ ছাড়া গত বছর রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। নৌ পথে ১২৭টি দুর্ঘটনায় ১৫৮ জন নিহত ও ১৩৯ জন আহত হয়েছেন। নৌ পথের দুর্ঘটনাগুলোতে নিখোঁজ রয়েছেন আরও ৩৮ জন।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, এসব দুর্ঘটনায় সংশ্লিষ্ট এক হাজার ২৮৮টি যানবাহনের পরিচয় মিলেছে। সেগুলোর মধ্যে ১৪ দশমিক ৪৯ শতাংশ বাস, ২২ দশমিক ৬০ শতাংশ ট্রাক-পিককাপ-কভার্ড ভ্যান ও লরি, ৫ দশমিক ৮৫ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস, ৬ দশমিক ৬৩ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ২৮ দশমিক ৪৮ শতাংশ মোটরসাইকেল, ১৩ দশমিক ৫৪ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক এবং ৮ দশমিক ৩৮ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা।

মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার দুর্ঘটনার সংবাদ গণমাধ্যমে কম আসছে বলে প্রকৃত চিত্র তুলে আনা যাচ্ছে না অভিযোগ করে মোজাম্মেল হক বলেন, মোট দুর্ঘটনার ৪৮ দশমিক ৮৪ শতাংশ পথচারীকে গাড়ি চাপা, ২৬ শতাংশ যানবাহনের মুখোমুখি সংঘর্ষ, ১৮ দশমিক ৬৩ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৫ দশমিক ৩৭ শতাংশ অন্যান্য কারণে, শূন্য দশমিক চার চার শতাংশ যানবাহনের চাকায় ওড়না পেঁচিয়ে ও শূন্য দশমিক ছয় আট শতাংশ ট্রেন-যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটেছে।

যাত্রী কল্যাণ সমিতি আরও বলছে, দুর্ঘটনার ৩৮ দশমিক ২২ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৭ দশমিক ১৩ শতাংশ আঞ্চলিক মহাসড়কে ও ২৮ দশমিক ৮৩ শতাংশ ফিডার রোডে হয়েছে। এ ছাড়া দেশে সংগঠিত মোট দুর্ঘটনার ৪ দশমিক ২২ শতাংশ ঢাকা মহানগরীতে, শূন্য দশমিক ৯ শূন্য শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও শূন্য দশমিক ছয় আট শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে সময় লাগতে পারে, চুরি-লুটপাট বন্ধে নয়: ক্যাব

বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বাড়লেও সাম্প্রতিক মাসগুলোতে অনেক গ্রাহকের বিল দ্বিগুণের বেশি হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘অথচ লোডশেডিংয়ের কারণে তারা আগের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করছেন। এটা তো লুটপাট। আগে এই অনিয়ম ও চুরি বন্ধ করা দরকার।’

৪ ঘণ্টা আগে

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮–১০ ও দ্বিতীয় পর্ব ১৫–১৭ জানুয়ারি

বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমার সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের সঙ্গেই আলোচনা হয়েছে। সাদপন্থী মুরুব্বিদের সঙ্গে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়, এর আগে জুবায়েরপন্থী শীর্ষ দায়িত্বশীলদের সঙ্গেও বিস্তারিত কথা বলেছে সরকার।

৫ ঘণ্টা আগে

প্রতিবাদের মুখে ডিআইএতে যোগ দিতে পারলেন না যুগ্ম পরিচালক সালাম আজাদ

তার দাবি, পেশাগত ঈর্ষা এবং ডিআইএতে পদায়ন না পাওয়া কয়েকজন কর্মকর্তার বিরোধিতার কারণেই তাকে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

৫ ঘণ্টা আগে

ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে সাম্প্রদায়িক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম এবং সংস্কৃতি পালন করে আসছে। তবে সময় সময় কংস-চরিত্রের মানুষেরা রাষ্ট্র এবং সমাজে বিভেদ-বিরোধ সৃষ্টি জিইয়ে রাখার অপচে

৬ ঘণ্টা আগে
Advertisement