প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্থাপত্য শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকে ভূষিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি ও শিক্ষাবিদ মেরিনা তাবাসসুম।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে একুশে পদক বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেরিনা তাবাসসুম প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
মেরিনা তাবাসসুম ২০০৫ সালে ‘মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস’ প্রতিষ্ঠা করেন, যা জলবায়ু, সংস্কৃতি ও ইতিহাসকে প্রাধান্য দিয়ে স্থাপত্য নকশা প্রণয়ন করে।
শিক্ষাবিদ হিসেবে নেদারল্যান্ডসের ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজি, হার্ভার্ড, ইয়েল ও টরন্টো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন স্থপতি মেরিনা। ২০১৬ সালে ঢাকার ‘বায়তুর রউফ মসজিদ’ ও ২০২৫ সালে ‘খুদি বাড়ি’ প্রকল্পের জন্য তিনি দুবার সম্মানজনক আগা খান পুরস্কার অর্জন করেন।
২০২৪ সালে মার্কিন সাময়িকী টাইমসের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়া এই গুণী স্থপতি তার সৃজনশীল কাজের মাধ্যমে বাংলাদেশের স্থাপত্যকলাকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগে
মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আইরিন খানের কয়েক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৬০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৮৬১ জন।
২০ ঘণ্টা আগে
ধসে পড়া ভবন, গুহা কিংবা উদ্ধারকারীদের জন্য অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অন্য কোনো স্থানে আটকে পড়া মানুষের কাছে জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার জন্য এসব তেলাপোকা তৈরি করা হচ্ছে।
১ দিন আগে