প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জনগণের ভোটে রাষ্ট্রে প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তার দাবি, সরকারের প্রতি মানুষের অভূতপূর্ব সমর্থন রয়েছে।
সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। সেই সুযোগ এবার পাওয়ায় ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে বেছে নিয়েছে।
বর্তমান সরকারকে একটি ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনি ইশতেহারকে ভিত্তি করেই সরকার কাজ এগিয়ে নিচ্ছে।
সরকারের ছয় মাসের বিভিন্ন অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, দেশে বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের উসকানিমূলক আচরণের ক্ষেত্রেও সরকার সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে এবং কারও রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করা হয়নি।
তার ভাষ্য, বিএনপি সরকার সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য তৈরিতে কাজ করছে। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি জুলাই সনদের প্রতিটি ধারা, নোট অব ডিসেন্টসহ, বাস্তবায়নের কাজও শুরু হয়েছে।
মাহদী আমিন আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনেই শতাধিক অধ্যাদেশকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। এমনকি নির্বাচনের পর ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রেস সচিব সালেহ শিবলী ও জাহিদুল ইসলাম রনিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভা
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।
১৪ ঘণ্টা আগে
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সবসময় একটা কথা বলে— তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন, ‘যেহেতু আমার অগোচরে (বিচার) হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই।’ শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ অজুহাত দিতে পারবেন না। কারণ তারা এ মামলা সম্পর্কে জানেন এবং
১৭ ঘণ্টা আগে
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৯ ঘণ্টা আগে