সংসদে জামায়াত এমপি— বাজেট করেন আমলারা, এমপিরা করেন গলাবাজি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংসদ অধিবেশনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন। কোলাজ: রাজনীতি ডটকম

বাজেট প্রণয়নে সংসদের ভূমিকা গলাবাজিতে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

তিনি বলেন, যুক্তরাজ্যে অর্থবিল স্থায়ী কমিটির পরীক্ষা-নিরীক্ষার পর সংসদে আনা হয়। অনেক দেশে সাধারণ আলোচনার পর বাজেট বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয় এবং সেখানে পর্যালোচনা শেষে সংসদে আসে। অথচ বাংলাদেশে বাজেট প্রণয়ন করেন আমলারা। এমপিদের ভূমিকা সীমাবদ্ধ থাকে কয়েক মিনিটের গলাবাজির মধ্যে।

বুধবার (২৪ জুন) সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে পাবনা-১ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর এই এমপি এসব কথা বলেন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আলোচনায় নাজিবুর রহমান মোমেন বাজেট প্রণয়নে সংসদের সম্পৃক্ততা দাবি করে বলেন, সত্যিকার অর্থে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে (আমলাদের মাধ্যমে বাজেট প্রণয়ন) এই সংস্কৃতির পরিবর্তন করতে হবে। বাজেট প্রণয়নে সংসদ সদস্যদের সরাসরি সম্পৃক্ত করতে হবে।

বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে আগের কয়েকটি বাজেটের ধারাবাহিকতা বলে অভিহিত করেন নাজিবুর রহমান। বলেন, গত এক দশকের বাজেটগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে, কিছু সংখ্যা ও ভাষাগত পরিবর্তন ছাড়া কাঠামোগতভাবে বড় কোনো পরিবর্তন হয়নি। আগের বছরগুলোর মতো এবারও গতানুগতিক, শুভঙ্করের ফাঁকি, গণবিরোধী আর আগামী বছরের লুটপাটের পরিকল্পনার বাজেট দেওয়া হয়েছে।

মূল্যস্ফীতি হিসাব করলে একে কোনোভাবেই সবচেয়ে বড় বাজেট বলা যাবে না, বরং এটি সবচেয়ে বড় ঘাটতির বাজেট এবং সবচেয়ে বেশি ঋণনির্ভর বাজেট— বলেন জামায়াতের এই এমপি।

মধ্যবিত্তদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছে অভিযোগ করে তিনি আরও বলেন, ভ্যাটের আওতা আপনারা বাড়িয়েছেন, গ্যাস সিলিন্ডারসহ ২০টি পণ্যের ওপর ভ্যাট বেড়েছে। একজন ভিক্ষুককে চাল-ডাল, নুন-তেল কিনতে যে পরিমাণ ভ্যাট দিতে হয়, একজন কোটিপতিও একই পরিমাণ দেন। তাহলে এটি কীভাবে গরিববান্ধব বাজেট হলো? অনেক কার্ডই দিচ্ছে সরকার, একটা ‘ভ্যাট মওকুফ কার্ড’ যদি গরিব মানুষের জন্য দিতেন, তাহলে ভালো হতো!

বিএনপির সংসদ সদস্যদের বক্তব্যের সমালোচনা করে তাদের ফ্যাসিস্ট হিসেবে অভিহিত করেন নাজিবুর রহমান। তিনি বলেন, এই সংসদে মসজিদে রাজনীতি বন্ধ ও জামায়াত নিষিদ্ধ করার দাবিও করা হয়েছে। এ ধরনের ফ্যাসিবাদী দাবি আগেও একটি দলের নেতাকর্মীদের করতে দেখেছি। আজ দেশের জনগণ তাদেরই নিষিদ্ধ করে দিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

১৭ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

১৮ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

২১ ঘণ্টা আগে
Advertisement