প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংবিধান সংশোধনের বিষয়ে বর্তমান সরকার আন্তরিক বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম। আজ বুধবার সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি এ কথা জানান।
চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনে সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে। খুব শিগগিরই এটি করা হবে। কমিটি কত সদস্যের হবে তা এখনো চূড়ান্ত নয়। তবে এই কমিটিতে থাকবেন সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা।
তিনি বলেন, আমরা সংসদকে কার্যকর করতে চাই। আমরা যাই করি না কেন, সেজন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা এই কমিটিতে থাকবেন, এমনটাই আমাদের প্রত্যাশা।
সরকারি দলের চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের কল্যাণের জন্য যা যা করণীয়, তার সবই আমরা করতে চাই এবং এই প্রক্রিয়ায় বিরোধী পক্ষকে পাশে চাই।

নতুন বেতন-ভাতা কাঠামো বাস্তবায়নের আগে সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয়ের হিসাব এবং সম্পদবিবরণী প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
১৮ ঘণ্টা আগে
ঢাকার আরেক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হরিদাসের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী বাসুদেব গুহ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।
১৮ ঘণ্টা আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে যাচ্ছে না। আগের মতোই পরীক্ষা নিয়ে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়া এবং সেই সনদের ভিত্তিতে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
১৮ ঘণ্টা আগে
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভারতে ব্রিকস সম্মেলন হওয়ার কথা রয়েছে। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। পাশাপাশি দ্বিপক্ষীয় সফরেরও আমন্ত্রণ পেয়েছেন তিনি।
১৯ ঘণ্টা আগে