ফের সন্ধ্যা ৭টায় দোকানপাট বন্ধের নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শপিং মল। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যেই দেশের সব দোকানপাট, শপিং মল ও মার্কেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। গত এপ্রিলের শুরুতেই একই নির্দেশনা কার্যকর হয়েছিল। পরে ব্যবসায়ীদের অনুরোধে ঈদুল আজহা সামনে রেখে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছিল।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ সোমবার (১ জুন) নতুন করে সন্ধ্যা ৭টায় দোকনপাট বন্ধের নির্দেশ জারি করেছে। একই নির্দেশনায় সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ বলেছে, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও একই সময়ের মধ্যে শেষ করতে হবে। দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

ইরান যুদ্ধের জের ধরে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকট দেখা দেয় দেশেও। পরিস্থিতি মোকাবিলায় গত ৩ এপ্রিল সরকার নির্দেশ দেয়, সন্ধ্যা ৬টার মধ্যেই সব ধরনের শপিং মল ও দোকানপাট বন্ধ রাখতে হবে। ব্যবসায়ীদের দাবির মুখে ৫ এপ্রিল থেকে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয় সরকার।

ঈদুল আজহা এগিয়ে আসতে থাকলে ব্যবসায়ীরা ফের সরকারের কাছে দোকান খোলা রাখার সময় বাড়ানোর অনুরোধ জানান। পরে গত ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দিয়েছিল সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী আজ সোমবারই সে সুযোগ শেষ হচ্ছে।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে, দেশ জুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের পাশাপাশি সেচ মৌসুম চলমান থাকায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। বিদ্যুতের উৎপাদনও বেড়েছে। কিন্তু বাড়তি উৎপাদনও বাড়তি চাহিদা পূরণ করতে পারছে না। এ কারণেই বিদ্যুৎ সাশ্রয়ে নানা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সবাইকে সচেতন হতেও বলছে সরকার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৩ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৪ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৪ ঘণ্টা আগে

শহিদ মিনারের ভেন্যু বাতিলে প্রতিবাদ উদীচীর, স্থগিত ৩১ জুলাইয়ের সমাবেশ

উদীচী এই পরিস্থিতিতে ‘প্রতিবাদস্বরূপ’ ৩১ জুলাইয়ের পূর্বঘোষিত সাংস্কৃতিক সমাবেশ স্থগিত করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে। সংগঠনটি বলেছে, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালন করা হবে।

৬ ঘণ্টা আগে