টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার

আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের মণিপুর রাজ্যে প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ ইস্যুতে জাতীয় সংসদে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, 'আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।'

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিক–এর এক সম্পূরক প্রশ্নের জবাবে আলোচনার এক পর্যায়ে স্পিকার এ মন্তব্য করেন।

এর আগে সংসদ সদস্য আব্দুল মালিক সিলেট অঞ্চলের বন্যা ও খরার দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও বরাক নদীর উজানের প্রবাহে সিলেটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ে। এ প্রেক্ষিতে তিনি টিপাইমুখ বাঁধ বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান।

জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, বিষয়টি নিয়ে তিনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়–এর সঙ্গে আলোচনা করবেন। তিনি বলেন, 'টিপাইমুখের বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। ভবিষ্যতে যেন সমস্যার সমাধান করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।'

মন্ত্রীর বক্তব্যের পরই স্পিকার নিজের পূর্ব অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বলেন, পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এ বিষয়ে অবগত ছিলেন। টিপাইমুখ বাঁধ প্রকল্পটি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ–এর অনুরোধে ভারত চালু করেছিল। আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।

উল্লেখ্য, টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যে বরাক নদীর ওপর প্রস্তাবিত একটি বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প। বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার উজানে অবস্থিত এ প্রকল্পের মাধ্যমে প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণের কথাও বলা হচ্ছে।

তবে দীর্ঘদিন ধরে এ প্রকল্প নিয়ে বাংলাদেশে উদ্বেগ রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বাঁধ নির্মাণ হলে বরাক নদীর পানিপ্রবাহ কমে যেতে পারে, যা সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে পরিবেশগত ভারসাম্য নষ্ট করতে পারে। একই সঙ্গে শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষায় হঠাৎ পানি ছাড়ার কারণে বন্যার ঝুঁকিও বাড়তে পারে।

সংসদে আলোচনায় উঠে আসে, সিলেট অঞ্চলে একদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা, অন্যদিকে খরার সময় পানির অভাব—এই দ্বৈত সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি। এ বিষয়ে সরকারের কূটনৈতিক তৎপরতা ও আন্তঃদেশীয় সমন্বয়ের ওপর জোর দেন সংশ্লিষ্টরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভারতে ব্রিকস সম্মেলন হওয়ার কথা রয়েছে। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। পাশাপাশি দ্বিপক্ষীয় সফরেরও আমন্ত্রণ পেয়েছেন তিনি।

৪ ঘণ্টা আগে

ড্রোনে আরও কার্যকর হবে সীমান্ত নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৫ ঘণ্টা আগে

প্রাথমিকের প্রশ্নপত্র সরবরাহ-বিক্রির অভিযোগ, অস্বীকার সহকারী শিক্ষা কর্মকর্তার

কয়েকটি ক্লাস্টারের একাধিক বিদ্যালয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া এবং কিছু বিদ্যালয়ে প্রশ্নপত্রের জন্য টাকা নেওয়ার অভিযোগ করেছেন শিক্ষকরা। এ ঘটনায় উপজেলা শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা সালমা আক্তারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে তিনি প্রশ্নপত্র তৈরি বা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস

৫ ঘণ্টা আগে

ট্রাম্পের অনুরোধে ১৪ বোয়িং কিনছে বাংলাদেশ: বিমানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ১৪ টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

৫ ঘণ্টা আগে
Advertisement