যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সংসদে আলোচনা’র মাধ্যমে বাস্তবায়ন হবে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ২২: ৩৯
পররাষ্ট্র প্রতিমন্ত্রি শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিটি জাতীয় স্বার্থ রক্ষা করে সংসদ ও সংসদের বাইরে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘এই চুক্তি না, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের আরও অনেক চুক্তি আছে বিভিন্নভাবে; ট্রেডে আছে, অন্য জায়গায় আছে।’

শামা ওবায়েদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব চুক্তি বাংলাদেশের অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করে, বাংলাদেশের মানুষকে সরাসরি প্রভাবিত করে, বিশেষ করে করে আমাদের বেসরকারি খাতকে প্রভাবিত করে। সুতরাং এর প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে।’

সেই আলোচনা জাতীয় সংসদে হবে কি না প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই হবে। পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরে হবে, আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সাথেও যদি আলোচনা করা থাকে, সেটাও হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে পর ২০২৫ সালের ২ এপ্রিল শতাধিক দেশের ওপর চড়া হারে শুল্ক আরোপের ঘোষণা দেন। বাংলাদেশের ওপর বাড়তি ৩৭ শতাংশ শুল্কের ঘোষণা আসে।

পরে দর কষাকষিতে এ হার ২০ শতাংশ নামে, যা ১ অগাস্ট কার্যকর হয়। আর আগে থেকেই বাংলাদেশি পণ্যে ছিল ১৫ শতাংশ শুল্ক; সব মিলিয়ে শুল্ক দাঁড়ায় ৩৫ শতাংশ।

এরপর নয় মাসের দীর্ঘ আলোচনার ফল হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে চুক্তি করে বাংলাদেশ, যাতে আগের চেয়ে ১ শতাংশ শুল্কহার কমে।

ওই চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পাশাপাশি আরও পণ্য কিনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ইতোমধধ্যে গম আমদানি বাড়ানো হয়েছে। তুলা ও সয়াবিনসহ আরও পণ্য আমদানি বাড়ানোর প্রক্রিয়া চলছে।

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষের তিন দিন আগে হওয়া এই চুক্তির সমালোচনা করেছেন অনেকে। একটি অনির্বাচিত সরকার হয়েও বিগত অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে, তা দেখে ‘হতভম্ব’ ও ‘স্তম্ভিত’ হওয়ার কথা বলেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি।

গত ২৮ ফেব্রুয়ারি সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এ ধরনের একটি চুক্তি কীভাবে একটি সরকার, অনির্বাচিত সরকার করে যেতে পারে, যার দায় চাপবে নির্বাচিত সরকারের ওপর!’

ওই চুক্তি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি বলেন, “বাণিজ্য চুক্তি করার আগে এ বিষয়ে ‘বিএনপি ও জামায়াত সম্মতি দিয়েছিল’। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিল। সুতরাং এমন না যে, এইটা আমরা অন্ধকারে করেছি।”

খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আগে দরকষাকষিতে বাংলাদেশের পক্ষ থেকে তিনি ছিলেন প্রধান ভূমিকায়। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়া জামায়াতের আমির শফিকুর রহমান বলেছিলেন, অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশের সঙ্গে কয়েকটি চুক্তি করলেও কোনো চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে ‘আলোচনা করেনি’।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে সিঙাড়া-সমুচা-কাবাব, পুষ্টিগুণও বেশি: কৃষিমন্ত্রী

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটেছে

৯ ঘণ্টা আগে

মাধ্যমিকে ফিরছে ক্যাচমেন্ট এরিয়া ও পরীক্ষার মাধ্যমে ভর্তি: শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও পরীক্ষার পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি বলেছেন, শিক্ষার্থী ভর্তি করা হবে ক্যাচমেন্ট এরিয়া ও পরীক্ষার সমন্বয়ের ভিত্তিতে। কেন্দ্রীয়ভাবে কোনো ভর্তি প

৯ ঘণ্টা আগে

রোহিঙ্গাদের জন্য আরও ১.৪ কোটি ইউরো অনুদান দিচ্ছে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য জরুরি সহায়তা ও সুরক্ষা কার্যক্রম চালিয়ে যেতে এবং স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীকে সহায়তা করতে তারা তাদের অংশীদারিত্ব নবায়ন করেছে। এ জন্য আরও ১.৪ কোটি ইউরো অনুদান দি

৯ ঘণ্টা আগে

সম্মান প্রদর্শনে নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণ করবেন: স্পিকার

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের বৈঠকের শুরুতে এ বিষয়ে নিজের সিদ্ধান্ত জানান তিনি। স্পিকার বলেন, বিষয়টি নিয়ে আলোচনা ওঠার পর কার্যপ্রণালি বিধি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেই পর্যালোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে