প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে—কূটনীতি ও সংলাপই যেকোনো সংঘাতের একমাত্র সমাধান। গাজায় মানবিক বিপর্যয় নিরসনে চলমান এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগকে এগিয়ে নিতে যেসব পক্ষ ভূমিকা রাখছে, তাদের সবাইকে প্রশংসা জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে, এই প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে, মানবিক সহায়তা পুনরায় চালু হবে এবং গাজার জনগণের অবর্ণনীয় দুর্ভোগের অবসান ঘটবে। পাশাপাশি, এই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে গাজায় যুদ্ধের অবসান ঘটিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে বলেও আশা প্রকাশ করেছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাজায় শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠন প্রক্রিয়ায় সহায়তা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। একইসঙ্গে ১৯৬৭ সালের পূর্বের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দুটি রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
১৪ ঘণ্টা আগে
একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।
১৬ ঘণ্টা আগে
এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।
১৮ ঘণ্টা আগে
প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।
১৮ ঘণ্টা আগে