প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাংবাদিকতায় নতুন যুগের সূচনার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ‘একুশে পদকে’ ভূষিত হয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক শফিক রেহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে একুশে পদক বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে শফিক রেহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
১৯৫০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে স্পোর্টস রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন শফিক রেহমান। পরে তিনি লন্ডনে বিবিসির বিভিন্ন বিভাগে প্রায় ৩৫ বছর কাজ করেন। ১৯৭১ সালের জুন মাসে তিনি লন্ডনে চলে যান এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পক্ষে কাজ শুরু করেন।
শফিক রেহমান ১৯৮৪ সালে সাপ্তাহিক ‘যায়যায়দিন’ পত্রিকা প্রতিষ্ঠা করেন, যা তৎকালীন স্বৈরশাসক জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের আমলে দুবার নিষিদ্ধ হয়েছিল। ২০০৬ সালে তিনি সাপ্তাহিক যায়যায়দিনকে একটি জাতীয় দৈনিকে পরিণত করেন।
বাংলাদেশে সাংবাদিকতায় এক নতুন ধারার প্রবর্তক হিসেবে পরিচিত শফিক রেহমান ১৯৯৩ সালে দেশে ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ‘ভালোবাসা দিবস’ হিসেবে পালনের সূচনা করেন।

সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগে
মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আইরিন খানের কয়েক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৬০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৮৬১ জন।
২০ ঘণ্টা আগে
ধসে পড়া ভবন, গুহা কিংবা উদ্ধারকারীদের জন্য অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অন্য কোনো স্থানে আটকে পড়া মানুষের কাছে জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার জন্য এসব তেলাপোকা তৈরি করা হচ্ছে।
১ দিন আগে