প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ৭ ডিসেম্বরের পর যেকোনো দিন ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আগামী ৭ ডিসেম্বর (রোববার) নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ কমিশন সভায় বসবে, যেখানে নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল এই তথ্য দেন।
ইসি আনোয়ারুল বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। এ অনুযায়ী ইসি ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।
নির্বাচনের তপশিল ঘোষণার মধ্য দিয়েই আনুষ্ঠানিক নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তপশিল ঘোষণার পর প্রার্থীরা মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের সুযোগ পাবেন। একইসঙ্গে তপশিলেই ভোটগ্রহণের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে।
রাজনৈতিক দল, ভোটার এবং দেশজুড়ে সংশ্লিষ্ট সব মহলে জাতীয় নির্বাচন ঘিরে দীর্ঘদিন ধরে আলোচনার প্রেক্ষাপটে ইসির এই ঘোষণা নতুন গতি আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৬ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
৮ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৯ ঘণ্টা আগে