প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কিনবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর জন্য খরচ হবে ৩ দশমিক ৭ বিলিয়ন বা ৩৭০ কোটি মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪৫ হাজার ১৪০ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ ও বোয়িংয়ের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি চুক্তিতে সই করেন।
বিমান যে ১৪টি উড়োজাহাজ কিনবে, এর মধ্যে ১০টি ওয়াইড-বডির ‘৭৮৭ ড্রিমলাইনার’, বাকি চারটি ন্যারো-বডির ‘৭৩৭ ম্যাক্স’ মডেলের উড়োজাহাজ। ২০৩১ সালের অক্টোবরে শুরু হয়ে ২০৩৫ সালের মধ্যে বোয়িংয়ের এই পুরো বহর হস্তান্তর সম্পন্ন হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।
অনুষ্ঠান শেষে মন্ত্রী আফরোজা খানম বলেন, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার তাদের নির্বাচনি ইশতেহার দ্রুততম সময়ে বাস্তবায়নে বদ্ধপরিকর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি অত্যাধুনিক ও যাত্রীবান্ধব এয়ারলাইন্স হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে বহরে আধুনিক প্রযুক্তির উড়োজাহাজ সংযোজন ছিল অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এ চুক্তি শুধু একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে নতুন দিগন্তে পৌঁছে দেবে।
বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি বলেন, নতুন এসব উড়োজাহাজ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার দীর্ঘ দূরত্বের রুটে ব্যবহৃত হবে। এসব উড়োজাহাজ প্রায় ২০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রীসেবায় উন্নত সুবিধা দেবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদসহ বোয়িং ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে একটি কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।
৪ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দিতে গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পেপার স্প্রে নিক্ষেপের মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
৪ ঘণ্টা আগে
অভিযানের সময় সরকারি দায়িত্ব ফেলে রেখে এসে সেখানে সেখানে প্রাইভেট প্র্যাকটিস করতে দেখা যায় নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে। এ ঘটনায় তার নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
৫ ঘণ্টা আগে
এ নির্বাচনে ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার কার্যালয়েই মনোনয়নপত্র জমা ও বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। ভোট গ্রহণ হবে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ।
৬ ঘণ্টা আগে