নতুন রূপে যাত্রায় প্রস্তুত শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
যাত্রার জন্য প্রস্তুত পি এস মাহসুদ। শনিবার সদরঘাটে এটি উদ্বোধন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

নদীমাতৃক বাংলাদেশের শত বছরের ঐতিহ্য ও শতবর্ষী জাহাজের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ উদ্বোধন করা হয়েছে। আগামী ২১ নভেম্বর থেকে ঢাকা–বরিশাল নৌ রুটে এটি পর্যটন সার্ভিস হিসেবে নিয়মিত চলাচল করবে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে প্যাডেল স্টিমার পি এস মাহসুদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব ও দায়িত্বশীল কর্মকর্তারা।

উদ্বোধনের সময় নৌ পরিবহন উপদেষ্টা বলেন, প্যাডেল স্টিমার পি এস মাহসুদ হবে বাংলাদেশের ঐতিহ্য ও নদীভিত্তিক পর্যটনের এক অনন্য মেলবন্ধন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) একে মেরামত করে প্রমোদতরী হিসেবে পুনরায় চালুর উপযোগী করেছে। এ সিদ্ধান্তে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শনিবার সদরঘাটে পি এস মাহসুদ উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। স্টিমারটি আগামী শুক্রবার থেকে যাত্রা শুরু করবে। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর
শনিবার সদরঘাটে পি এস মাহসুদ উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। স্টিমারটি আগামী শুক্রবার থেকে যাত্রা শুরু করবে। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

নৌ পরিবহন উপদেষ্টা আরও বলেন, পি এস মাহসুদ কেবল একটি নৌ যান নয়, এটি বাংলাদেশের নদীজ সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। আমরা চাই নতুন প্রজন্ম কাছ থেকে দেখুক, কীভাবে একসময় নদীপথই ছিল যোগাযোগ ও সংস্কৃতির প্রাণ।

উপদেষ্টা জানান, পি এস মাহসুদের পাশাপাশি পি এস অস্ট্রিচ, পি এস লেপচা ও পি এস টার্নসহ আরও কয়েকটি পুরোনো স্টিমার সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর লক্ষ্য— নদীপথের ঐতিহ্য সংরক্ষণ ও নদীভিত্তিক পর্যটনের সম্ভাবনাকে বিস্তৃত করা।

অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, প্যাডেল স্টিমারটি চালু হলে তা দেশ–বিদেশের বহু পর্যটককে আকর্ষণ করবে। বিদেশি পর্যটকদের জন্য এতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, বাংলা গান পরিবেশনসহ নানা ব্যবস্থা রাখা হবে।

বিআইডব্লিউটিসি জানায়, স্টিমারটির সংস্কার ও আধুনিকায়ন প্রক্রিয়ায় মূল কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে ইঞ্জিন, নিরাপত্তা ও ফায়ার সেফটি সিস্টেম সম্পূর্ণ নবায়ন করা হয়েছে। এতে রয়েছে আধুনিক কেবিন, পর্যটকবান্ধব ডেক ও ডিজিটাল নেভিগেশন ব্যবস্থা।

অনুষ্ঠানে জানানো হয়, স্টিমারটি প্রাথমিকভাবে প্রতি শুক্রবার সকাল ৮টায় ঢাকার সদরঘাট থেকে ছেড়ে রাতে বরিশাল পৌঁছবে। একইভাবে শনিবার বরিশাল থেকে রওয়ানা দেবে ঢাকার পথে। এ যাত্রায় যাত্রীরা উপভোগ করতে পারবেন নদীর সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা। আগে স্টিমার রাতে চলাচল করলেও এবার দিনে স্টিমার চালু করায় নদী ও তীরের দৃশ্য উপভোগে মানুষ আরও আগ্রহী হবে বলে আশা করছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।

তারা জানান, নিরাপত্তা নিশ্চিতে এই স্টিমারে সংযোজন করা হয়েছে আন্তর্জাতিক মানের নিরাপত্তা সরঞ্জাম, লাইফবোট, ফায়ার সেফটি ও জিপিএস ব্যবস্থা। ইঞ্জিনে ব্যবহৃত হয়েছে কম ধোঁয়া নির্গমনকারী প্রযুক্তি, যা নদীপথে দূষণ হ্রাসে সহায়ক হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৮ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

৯ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১১ ঘণ্টা আগে