নেত্রকোনা প্রতিনিধি

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘অনেকের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে। এই ধরনের কোনো অ্যাসোসিয়েশন তাদের আছে, সামাজিকভাবে যারা প্রশ্নবিদ্ধ, তারা যদি নিজেদের শোধরাতে না পারেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে কলেজ ছাড়েন। অন্যথায় আইন সবার জন্য সমান, তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’
শনিবার (৪ এপ্রিল) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমি চাই না একজন শিক্ষক এমন কোনো অভিযোগে অভিযুক্ত হন, যা আমাদের দুর্গাপুরের সম্মান ক্ষুণ্ন করবে।’
তিনি বলেন, ‘দুর্গাপুরে এই মহিলা কলেজ একমাত্র কলেজ, যা পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দাতেও নেই। এই কলেজটি যদি আমরা সমৃদ্ধ করতে পারতাম, তাহলে আমাদের অনেক ছাত্রীকে নেত্রকোনায় যেতে হতো না, অনেক ছাত্রীকে ময়মনসিংহে যেতে হতো না। কেন যাচ্ছে? আমার-আপনার কারণেই যাচ্ছে। এখানে এসে পড়ানোর যে পরিবেশটা পাওয়ার কথা বা পাওয়া উচিত, সেটা তারা পাচ্ছে না।’
ডেপুটি স্পিকার আরো বলেন, ‘আজকে আমি যে ধরনের বক্তব্য রাখছি, ৬ মাস পর যেন এ ধরনের বক্তব্য রাখতে না হয়। দয়া করে আমাদের যার যা যা করা উচিত, সেই জিনিসটা করব।’

ঢাকার আরেক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হরিদাসের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী বাসুদেব গুহ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।
১৫ ঘণ্টা আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে যাচ্ছে না। আগের মতোই পরীক্ষা নিয়ে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়া এবং সেই সনদের ভিত্তিতে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
১৫ ঘণ্টা আগে
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভারতে ব্রিকস সম্মেলন হওয়ার কথা রয়েছে। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। পাশাপাশি দ্বিপক্ষীয় সফরেরও আমন্ত্রণ পেয়েছেন তিনি।
১৫ ঘণ্টা আগে
আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
১৬ ঘণ্টা আগে