আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে সই করাতে চাই : আলী রীয়াজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী ১৫-১৬ অক্টোবর রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে স্বাক্ষর করাতে চাই। বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আলী রীয়াজ বলেন, ‘এ আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নির্ধারিত হবে।’

এ সময় গণভোট বাস্তবায়নের জন্য দলগুলোকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নোট অব ডিসেন্টগুলো বিবেচনায় নিতে হবে।’

এ ছাড়া গণভোটের ক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে অন্য বিষয়গুলো বিবেচনায় নেওয়ার কথাও বলেন তিনি।
আগামী ১০ অক্টোবরের মধ্যে কমিশন সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চায় উল্লেখ করে দু-এক দিনের মধ্যেই আলোচনার ইতি টানার প্রত্যাশা ব্যক্ত করেন আলী রীয়াজ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৫ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

১৬ ঘণ্টা আগে

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

১৯ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

১৯ ঘণ্টা আগে
Advertisement