প্রতিবেদক, রাজনীতি ডটকম

সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্ট শনাক্ত হলে তা সরাসরি হোয়াটসঅ্যাপ ও ইমেইলে জানানোর আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহিংসতা, ভায়োলেন্স বা হেট স্পিচ ছড়ানো পোস্ট দেখলেই ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা notify@ncsa.gov.bd
ই-মেইলে তা পাঠাতে পারবেন সাধারণ মানুষ। প্রাপ্ত অভিযোগগুলো প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিপোর্ট করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডাউন করতে পারে না। তবে যৌক্তিক ও প্রাসঙ্গিক কারণ তুলে ধরে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট পোস্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করতে পারে।
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি স্মরণ করিয়ে দেয়, যে কোনো হেট স্পিচ যা সরাসরি সহিংসতা উসকে দেয় বা সহিংসতার আহ্বান জানায়, তা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এনসিএসএ সামাজিক যোগাযোগমাধ্যমকে সহিংসতা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি দেশ ও নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে দেশ জুড়ে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
গুম প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; গুমের প্রতিটি অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সত্য জানার অধিকার নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
৪ ঘণ্টা আগে
তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কূটনীতিতে কাজ করা উলদ শেখ আহমেদ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও তার অভিজ্ঞতা রয়েছে।
৬ ঘণ্টা আগে
সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৭ ঘণ্টা আগে