ভারতকে ‘পুশইন’ বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ জুন ২০২৬, ১৭: ০৯
বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের চলমান ‘পুশ-ইন’ কার্যক্রম অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলেছে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে জাতিগতভাবে বাঙালি, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিম বাসিন্দাদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে।বাংলাদেশ সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের চলমান ‘পুশ-ইন’ কার্যক্রম অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলেছে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে জাতিগতভাবে বাঙালি, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিম বাসিন্দাদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে নিউইয়র্কভিত্তিক সংস্থাটি জানায়, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এই পদক্ষেপ এবং বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিজিবির অবস্থানের কারণে দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় বহু পরিবার মানবেতর পরিস্থিতিতে আটকা পড়ছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১ জুন থেকে এখন পর্যন্ত বিএসএফের অন্তত ২১টি ‘পুশ-ইনের’ চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এসব ঘটনায় শিশুসহ দুই শতাধিক মানুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, “ভারতীয় কর্তৃপক্ষ মৌলিক মানবাধিকার উপেক্ষা করে পরিবারগুলোকে জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে অথবা সীমান্তে আটকে রাখছে। ভারতের উচিত বেআইনি বহিষ্কার বন্ধ করা, আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশের সঙ্গে সমন্বয় করা।”

প্রতিবেদন তৈরির সময় সংস্থাটি এমন নয়জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়েছে, যারা বিএসএফ সদস্যদের রাতের অন্ধকারে মানুষকে সীমান্তে এনে কাঁটাতারের ফাঁক দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করতে দেখেছেন। কয়েকটি ঘটনায় বিজিবি প্রবেশে বাধা দিলে ওই ব্যক্তিদের পরে ভারতে ফিরিয়ে নেওয়া হয় বলেও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ৯০ লাখের বেশি মানুষের নাম বাদ পড়েছে। এর ফলে বহু মানুষের আটক বা দেশত্যাগে বাধ্য হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি ২০১৯ সালে আসামে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ার কারণে ১৯ লাখের বেশি মানুষ রাষ্ট্রহীন হওয়ার আশঙ্কায় পড়েছিল বলেও উল্লেখ করা হয়।

মানবাধিকার সংস্থাটির মতে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে আটক বা বহিষ্কার করা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। খাদ্য, পানি, আশ্রয় কিংবা চিকিৎসা ছাড়া মানুষকে সীমান্তে ফেলে রাখাও নিষ্ঠুর, অমানবিক ও মর্যাদাহানিকর আচরণ।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বহিষ্কারের মুখে থাকা ব্যক্তিদের অভিযোগ জানার অধিকার, আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অধিকার নিশ্চিত করা ভারতের দায়িত্ব।

শিশুদের জোরপূর্বক বহিষ্কার বা সীমান্তে অসহায় অবস্থায় ফেলে রাখাকে শিশু অধিকার সনদের পরিপন্থী বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, নাগরিকত্ব যাচাই ও নাগরিক প্রত্যাবাসনের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থাগুলো ব্যবহার না করায় সাধারণ মানুষ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝখানে আটকা পড়ছে এবং তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

মীনাক্ষী গাঙ্গুলী বলেন, “জাতীয়তা যাই হোক না কেন, কাউকে দুই দেশের সশস্ত্র সীমান্তরক্ষী বাহিনীর মাঝখানে খোলা মাঠে রাত কাটাতে বাধ্য করা উচিত নয়। ভারতের উচিত এই নিষ্ঠুর বহিষ্কার প্রক্রিয়া বন্ধ করা এবং দুই দেশেরই নিশ্চিত করা উচিত যে সীমান্ত ব্যবস্থাপনা কখনো মানবিক মর্যাদাকে ক্ষুণ্ন না করে।”

রাজনীতি/আরআইআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৯৪৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন কবি আল মুজাহিদী। এক সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক ছিলেন তিনি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এ কবি।

২ ঘণ্টা আগে

ঢাকা শহর রক্ষায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক

তিনি বলেন, ‘শুধু প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি হিসেবে নয় বরং নিজেদের বেঁচে থাকার জন্য গাছ লাগানো উচিত।’

২ ঘণ্টা আগে

পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, সবাইকে উচ্চ শিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না। সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি, ৬ষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে।

২ ঘণ্টা আগে

২৩ জুন ঘিরে কোনো শঙ্কা নেই, ডিএমপির সতর্ক অবস্থান

‘২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে আছি।’

৩ ঘণ্টা আগে