প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিলেন বিশেষ দূত, দোহায় দ্বিপক্ষীয় বৈঠক

বাসস

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কাতারের আমিরের কাছে সংহতির বার্তা পৌঁছে দিয়েছেন এবং দোহায় দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দোহা সফররত উপদেষ্টা কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সাক্ষাৎ করেন এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে কাতারের নেতৃত্ব ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রায় ৪ লাখ ৫০ হাজার প্রবাসী বাংলাদেশিকে আশ্রয় দিয়ে তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করায় কাতারের ভূমিকাকে প্রশংসা করা হয়।

এতে প্রয়োজন হলে বাংলাদেশ যেকোনো সহায়তা দিতে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়। এছাড়া ২০২৫ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে কাতারের আমিরের সহায়তার বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন এবং শান্তি, সংলাপ ও মানবিক কূটনীতি প্রসারে কাতারের ভূমিকার প্রশংসা করেন।

এ সময় উপদেষ্টা কাতারের শ্রমমন্ত্রী ড. আলি বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গেও সাক্ষাৎ করেন। সাম্প্রতিক পারিবারিক শোকের ঘটনায় সমবেদনা জানিয়ে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পরে তিনি দোহাস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করেন। সফরের অংশ হিসেবে তিনি উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশ সফর করবেন বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ১০০

অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে।

১৫ ঘণ্টা আগে

ছাদে উৎপাদিত সৌরবিদ্যুৎ গ্রিডে দিলে প্রতি ইউনিটে মিলবে সাড়ে ১০ টাকা

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। প্রণোদনায় বলা হয়েছে, ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে ১০ টাকা ৫০ পয়সা দরে।

১৬ ঘণ্টা আগে

রংপুরে ৪ খুন: জেলগেটে ২ আসামিকে জিজ্ঞাসাবাদ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে আদালতের নির্দেশে রংপুর কেন্দ্রীয় কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তোফায়েল আহমেদ।

১৯ ঘণ্টা আগে

নতুন বেতন কাঠামোর আগে সরকারি চাকরিজীবীদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ চায় টিআইবি

নতুন বেতন-ভাতা কাঠামো বাস্তবায়নের আগে সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয়ের হিসাব এবং সম্পদবিবরণী প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

১৯ ঘণ্টা আগে
Advertisement