স্থলপথে বস্ত্র-পাটজাত আরও ৪ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২২: ২৫
বেনাপোল স্থলবন্দরে অপেক্ষমাণ ট্রাকের সারি। ফাইল ছবি

আগের ৯ ধরনের পণ্যের পর এবার বাংলাদেশ থেকে বস্ত্র ও পাটজাত আরও চার ধরনের পণ্য স্থলপথে আমদানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। বাংলাদেশ থেকে এসব পণ্য রপ্তানি করতে চাইলে কেবল ভারতের নভোসেবা সমুদ্রবন্দর ব্যবহার করা যাবে।

সোমবার (১১ আগস্ট) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।

নতুন যে চার ধরনের পণ্য স্থলপথে আমদানিতে ভারত নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হলো— পাট কিংবা অন্য কোনো ধরনের উদ্ভিজ্জ তন্তু থেকে উৎপাদিত কাপড়; পাট দিয়ে তৈরি দড়ি, রশি, সুতলি ইত্যাদি; অন্য তন্তু দিয়ে তৈরি দড়ি, রশি, সুতলি ইত্যাদি; এবং পাটের বস্তা ও ব্যাগ।

ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক অধিদপ্তর ডিজিএফটির অতিরিক্ত সচিব অজয় ভাদুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পণ্য বাংলাদেশ-ভারত সীমান্তের কোনো স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। এগুলো আমদানি করতে চাইলে কেবল মহারাষ্ট্রের নভোসেবা সমুদ্রবন্দর ব্যবহার করা যাবে।

এর আগে গত ২৭ জুন বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা পণ্যের তালিকায় রাখা হয় মূলত বস্ত্র ও পাটজাত পণ্য। এর মধ্যে রয়েছে— কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা ও ওভেন কাপড়।

ওই নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিতেও বলা হয়, দুই দেশের সীমান্তের কোনো স্থলবন্দর দিয়েই পণ্যগুলো আমদানি করা যাবে না। আমদানি করা যাবে কেবল নভোসেবা সমুদ্রবন্দর দিয়ে।

ভারতের ডিজিএফটি আরও জানায়, বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপাল বা ভুটানে এসব পণ্য রপ্তানির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে নেপাল বা ভুটানের মাধ্যমে আবার এসব পণ্য বাংলাদেশ থেকে পুনরায় ভারতে রপ্তানির সুযোগ থাকবে না।

সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের বিজ্ঞপ্তির এসব শর্ত নতুন যুক্ত হওয়া চার ধরনের পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ এসব পণ্যও ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে স্থলপথে নেপাল বা ভুটানে রপ্তানি করতে পারবে বাংলাদেশ। একইভাবে সেগুলো আবার নেপাল বা ভুটানের মাধ্যমে ভারতে পুনরায় রপ্তানি করা যবে না।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৪ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৫ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৫ ঘণ্টা আগে

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৫ ঘণ্টা আগে
Advertisement