প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদুল ফিতরের ছুটিতে প্রায় ফঁকা হয়ে আসা ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
রোববার (২২ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদের ছুটিতে এখন পর্যন্ত রাজধানীতে কোনো অঘটন ঘটেনি।
সংবাদ সম্মেলনে ঈদের ছুটিতে ঢাকাকে নিরাপদ রাখতে গৃহীত পদক্ষেপ তুলে ধরে শফিকুল ইসলাম বলেন, আমরা পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। আমাদের কিছু সদস্য ঈদের ছুটিতে গেছে। তারপরও নিরাপত্তার জন্য যেটুকু ব্যবস্থা প্রয়োজন, আমরা নিয়েছি।
ডিবিপ্রধান বলেন, ডিএমপি কমিশনার ঈদের তিন দিন আগে থেকে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শুরু করেছেন। আমরা সারা দিন নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করছি। প্রতিটি পয়েন্টে পরিদর্শন করে দেখেছি, আমাদের ফোর্স আছে কি না। ঈদে খুব বড় কিছু ঘটেনি। ঈদের দিন আমরা ভালোভাবে পার করেছি, বাকি দিনগুলো আমরা ভালোভাবে পার করতে পারব আশা করি।
ঈদের ছুটির সময় ডিবির টহল বাড়ানো হয়েছে জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, আমাদের দিনে ৮০টি ও রাতে ৪০টি টিম টহলে থাকে। তাছাড়া স্ট্যান্ডবাই দুটি টিম আছে। কেউ যদি আমাদের কোনো সময় কল করে বা কোনো সাহায্য চায়, আমরা তাৎক্ষণিকভাবে রেসপন্স করি।
ডিবিপ্রধান আরও বলেন, আমরা জনগণকে আহ্বান জানাছিলাম, ঈদের সময় থানায় যে কেউ সোনার অলংকার ও মূল্যবান জিনিস রাখতে পারবেন। আবার ব্যাংকের ভল্টেও রাখতে পারেন। আর বিশেষ করে টাকা বা কোনো মূল্যবান গহনা পরিবহনের ক্ষেত্রে আমরা নিরাপত্তা দেবো। ঈদের পরে বিভিন্ন জায়গায় বিয়ে হচ্ছে, কেউ যদি মনে করে যে হোটেল বা কমিউনিটি সেন্টারে থেকে বাড়ি পর্যন্ত গহনা নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা প্রয়োজন, নিকটবর্তী থানায় বললে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেবো।

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
১১ ঘণ্টা আগে
নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্
১২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৫ ঘণ্টা আগে