দলগুলো একমত হলে আগে স্থানীয় নির্বাচন: আসিফ মাহমুদ

ডেস্ক, রাজনীতি ডটকম

রাজনৈতিক দলগুলো একমত হলে আগে স্থানীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে সেটা রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হবে।’

এখন থেকে আর রাজনৈতিক দলের প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না বলেও জানান উপদেষ্টা।

এর আগে দুপুরে ফেসবুক পোস্টে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আর্থিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন আর্থিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হবে না। বিএনপির কোনো সরকার বাংলাদেশে এই সিদ্ধান্ত দেয়নি। বিগত দিনের ইতিহাসে নেই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন আগামীতে যে ব্যাংকিং সেক্টরে বলেন, আর্থিক সেক্টরে বলেন, কোনো পলিট

৪ ঘণ্টা আগে

পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

সরকার আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খননের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

৪ ঘণ্টা আগে

এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী এক সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট যক্ষ্মা হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া যক্ষ্মা টিকা হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন।

৫ ঘণ্টা আগে

বিরোধী দলের আপত্তি সত্ত্বেও পুঁজিবাজার ও বিমা কর্তৃপক্ষ বিল পাস

বিরোধী দলের প্রবল আপত্তির মুখেই জাতীয় সংসদে পাশ হলো গুরুত্বপূর্ণ দুটি সংশোধনী বিল। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক উত্থাপিত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬’ কণ্ঠভোটে পাশ হয়।

৫ ঘণ্টা আগে