সংরক্ষিত নারী আসনে তফসিল বুধবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল আগামীকাল বুধবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি জানান।

বুধবার সকাল ১১টা ব্রিফিং হবে বলে জানান তিনি।

এর আগের দিন ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল আগামী তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে।

আর ভোট হবে ১২ মে। জোটগতভাবে নির্বাচন করছেন ছয়জন স্বতন্ত্র প্রার্থী, যারা একজোট করেছেন।

বিএনপির সাথে আছে তিনটি রাজনৈতিক দল... একটা হচ্ছে জোনায়েদ সাকি সাহেব, নুর (নুরুল হক) সাহেব এবং আন্দালিব রহমান পার্থ সাহেব। আর জামায়াতের সাথে আছে এনসিপি এবং খেলাফত আন্দোলন।

আর রুমিন ফারহানা জোটের হয়ে যাবেন না, এটা বলেছেন। এক্ষেত্রে বিএনপি জোট ৩৬টা আসন পাবে, জামায়াত জোট ১৩টা আর স্বতন্ত্র প্রার্থীরা পাবেন একটি আসন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত থাকে। এ ছাড়া বগুড়া-৬ আসন তারেক রহমান ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হবে। এছাড়া চট্টগ্রাম-২ ও ৪ আসনে আইনি জটিলতা থাকায় ফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন।

বিএনপির সংসদে প্রতিনিধি আছে ২০৮ জন, এনসিপির ছয় জন, জামায়াতের ৬৮ জন। বাংলাদেশ খেলাফত মজলিস আসন পেয়েছে ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি করে আসন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।

আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন মামলায় গ্রেপ্তার রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস, জামিন নামঞ্জুর

ঢাকার আরেক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হরিদাসের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী বাসুদেব গুহ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।

১২ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ, ম্যানেজিং কমিটি নয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে যাচ্ছে না। আগের মতোই পরীক্ষা নিয়ে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়া এবং সেই সনদের ভিত্তিতে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

১২ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভারতে ব্রিকস সম্মেলন হওয়ার কথা রয়েছে। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। পাশাপাশি দ্বিপক্ষীয় সফরেরও আমন্ত্রণ পেয়েছেন তিনি।

১২ ঘণ্টা আগে

ড্রোনে আরও কার্যকর হবে সীমান্ত নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

১৩ ঘণ্টা আগে
Advertisement