প্রধানমন্ত্রী ভিক্ষার ঝুলি নিয়ে চীনে যান নাই: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির কাছ থেকে প্রকল্প সহায়তার বিষয়ে করা প্রশ্নে ‘বিব্রত’ হওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক প্রশ্নের রেশ ধরে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি (প্রধানমন্ত্রী) ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে গেছেন দুই দেশের সম্পর্কের অভিমুখ, তার কন্টেন্ট এবং তার উচ্চতা, ব্যাপ্তি এবং গভীরতা এইটা এস্টাবলিশ করার জন্য। কোনো দিন কোনো সরকারপ্রধান আরেক সরকারপ্রধানের সঙ্গে দিস্তা কাগজ নিয়ে, পেন্সিল নিয়ে বসেন না, ভিক্ষার ঝুলি নিয়ে যান না। একটু আত্মসম্মান রাখেন।’

আজ শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং বিনিয়োগ উন্নয়ন বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

চীন অন্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে সর্বোচ্চ যে পর্যায়ে নিয়ে থাকে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককেও সে পর্যায়ে নেওয়ার ঘোষণা আসার কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আমাদের পার্টনারশিপের প্রকৃতি আগে ছিল ‘কমপ্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ’। সেটা থেকে আমরা ‘চায়না-বাংলাদেশ কমিউনিটি অব শেয়ার্ড ফিউচারে’ চলে গেছি। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এটা চীনের সর্বোচ্চ পর্যায়।”

খলিলুর রহমান বলেন, ‘আগে আমাদের দুই দেশের যে রেগুলার সংলাপ, এটা হতো পররাষ্ট্র সচিবের লেভেলে। এখন এটা চলে গেছে ফরেন মিনিস্টার লেভেল, পলিসি লেভেলে চলে গেছে। এটা বড় ধরনের একটা পরিবর্তন, যেটা আগে ছিল খুব অল্প দেশের সঙ্গে।’

পররাষ্ট্রমন্ত্রী ‘টু প্লাস টু’ ব্যবস্থাপনা অনুসন্ধানের প্রসঙ্গে বলেন, “এটা আমরা ‘এক্সপ্লোর’ করব। কারণ আজকে যে ধরনের একটা অস্থির অবস্থা পৃথিবীতে, ‘ফরেন পলিসি এবং স্ট্রাটেজিক ইম্পারেটিভস’ কিন্তু এখন যুক্ত হয়ে যাচ্ছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না।”

তিনি বলেন, “যার কারণে তুরস্কের সঙ্গে আমরা ‘টু প্লাস টু’ করছি, কারণ মিডিল ইস্টে আমাদের যথেষ্ট পরিমাণ স্বার্থ আছে। তেমনি আমরা চীনের সঙ্গে ‘এক্সপ্লোর’ করব। এখন এটা ‘এক্সপ্লোরেটরি স্টেজে’ আছে। আমরা কোনো সিদ্ধান্ত এখনো সেভাবে নিয়ে নিই।”

তিনি আরও বলেন, “আমরা যারা ডিপ্লোম্যাট বা কূটনীতিবিদ একটা মিটিং এ যখন যাই, আমাদের কাউন্টারপার্ট কারা বসছেন, সেটা দেখলে আমরা অপরপক্ষ কী গুরুত্ব দিচ্ছেন, সেটা আমরা বুঝতে পারি। চীনের জিডিপি হচ্ছে ২১ ট্রিলিয়ন ডলার, ফরেন রিজার্ভ সাড়ে তিন ট্রিলিয়ন ডলার। প্রত্যেক বছর তার ‘ট্রেড সারপ্লাস’ এক ট্রিলিয়ন ডলার। অর্থনীতির আকারটা, তাদের উদ্বৃত্ত বুঝার চেষ্টা করুন। বৃহত্তম উদ্বৃত্তদের দেশ তারা।”

চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী তো ছিলেন; সেখানে বসেছিলেন অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, চীনা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তাতেই বুঝতে পারছেন। এবং এরা এত বড় একটা ইকোনমি চালান, আপনি বুঝতে পারছেন যে, এতটুকু সময়, ঘন্টাখানেক সময় তারা আমাদেরকে দিয়েছেন সম্মিলিতভাবে। সুতরাং এই ভিজিটের সিগনিফিকেন্স আপনি শুধু এগুলো দেখলে বুঝবেন, আগের ভিজিটগুলোর তুলনায় এটা ‘কমপ্লিটলি’ একটা ‘ডিফারেন্ট ভিজিট’।”

মিয়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক করিডোরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা একটা অর্থনৈতিক প্রস্তাব। এখনও রাখাইন হয়ে সড়ক তৈরির পর্যায়ে যায়নি দুই দেশ। এক্ষেত্রে ‘মাল্টিমোডাল কানেক্টিভিটি’ হবে। মিয়ানমারে যে সমস্ত বন্দর চীন ব্যবহার করছে, সেগুলো থেকে বাংলাদেশে ছোট জাহাজে করে পণ্য আনতে পারে কি না। সেটা করতে পারলে ‘টাইম টু মার্কেট’, ‘কস্ট টু মার্কেট’ অনেক কমে যাচ্ছে।”

তিনি বলেন, “আরাকানের শান্তি ফিরে এলে, স্থিতিশীলতা ফিরলে, এগুলোর (সড়ক) কথা আমরা নিশ্চয়ই চিন্তা করব। সেখানে শুধু একটি রোড না ‘মাল্টিপল’ রোড হতে পারে। বাংলাদেশের তারা নিকট একটা প্রতিবেশী অঞ্চল, তার সঙ্গে আমার যোগাযোগ থাকতেই পারে।”

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চীনের করিডোর প্রস্তাব খতিয়ে দেখছে বাংলাদেশ, সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের করিডোর প্রস্তাবটি সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো কোনো অবস্থান নেওয়া হয়নি। পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাই এ প্রস্তাবে সরকারের আগ্রহের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।

৪ ঘণ্টা আগে

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ময়মনসিংহের। এ ছাড়া ঢাকা ও খুলনায় একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

৫ ঘণ্টা আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘ফতোয়া’ নিতে চান জামায়াত এমপি

শাহজাহান চৌধুরী বলেন, ‘আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী। এখন চট্টগ্রামে একটা কথা চালু হয়েছে, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। আমি জিজ্ঞেস করলাম কেন? তারা বলল, ফতোয়া তো এখন পার্লামেন্টেই দেওয়া হয়।’

৫ ঘণ্টা আগে

বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

শুক্রবার (২৬ জুন) বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের দুটি পৃথক প্রকল্পের জন্য এই অর্থায়ন অনুমোদন করা হয়েছে। এর মধ্যে খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্পে দেওয়া হবে ৩০ কোটি ডলার।

৬ ঘণ্টা আগে