দেশের স্বার্থই সবার আগে— সংসদে প্রধানমন্ত্রীর দৃঢ় বার্তা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে বক্তব্যে রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েই সরকার ও সংসদ সদস্যদের নির্বাচিত করেছে।

শনিবার (২৭ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

নিজ দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, তারা সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ স্লোগান ধারণ করেন। নিজের অবস্থান থেকেও তিনি সবসময় দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার কথা বলে আসছেন এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংসদ নেতা বলেন, এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থের প্রশ্ন নেই। কোনো সফল সফর বা ইতিবাচক অর্জনের মাধ্যমে যদি ভালো কিছু অর্জিত হয়ে থাকে, সেটি একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন।

বক্তব্যের শেষদিকে সংসদে দেওয়া সমর্থন ও উৎসাহের জন্য বিরোধীদলীয় নেতাসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করার এই যাত্রায় সবার ইতিবাচক মনোভাব তাকে অনুপ্রাণিত করেছে এবং তিনি তা আন্তরিকভাবে সাধুবাদ জানান।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রংপুরের নতুন পুলিশ কমিশনার মাহবুবুর, ঊর্ধ্বতন আরও ১৬ কর্মকর্তাকে বদলি

এ প্রজ্ঞাপনসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিন প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৭ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে র‍্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি ও এপিবিএনের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।

১০ ঘণ্টা আগে

একরামুল হত্যা মামলায় বদি ও ৩ সেনা কর্মকর্তা কারাগারে

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বাদে কারাগারে যাওয়া তিনজন হলেন— ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম ও অবসরপ্রাপ্ত কর্নেল মো. আনোয়ার লতিফ খান।

১০ ঘণ্টা আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পালটা প্রশ্ন জনগণের তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি

এসব বিধান উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ফলে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকা অবস্থায় টেকনোক্র‍্যাট কোটায় তার (হুমায়ুন কবির) নিয়োগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে নিজের অবস্থান প্রকাশ না করে প্রতিমন্ত্রীর পদ গ্রহণের মাধ্যমে তিনি নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছেন।

১৪ ঘণ্টা আগে

চীনের তৈরি যুদ্ধবিমান কিনবে সরকার: তথ্য উপদেষ্টা

উপদেষ্টা আরও বলেন, সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার, সেটি রাফালের সঙ্গে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে, যে রাফালকে এখন বলা হয় ৪.৫ জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটি। ফলে বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি।

১৫ ঘণ্টা আগে