প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, অর্থ মন্ত্রণালয়েরও একটি সীমাবদ্ধতা আছে। এমনিতেই আমরা বেশি দামে বিদ্যুৎ কিনছি, কিন্তু কম দামে বিক্রি করছি।
বুধবার (২২ জুলাই) দুপুরে ঢাকায় আয়োজিত ‘এনার্জি সিকিউরিটি অ্যান্ড ট্রান্সফরমেশন অব বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল। এটি কীভাবে সমাধান করব, সেটি আমিও সহজে বলতে পারি না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’
‘তারা বর্তমান বিদ্যুৎ বিলের পাশাপাশি এই ৬৭ হাজার কোটি টাকার বকেয়া কীভাবে পরিশোধ করা যায়, সে বিষয়ে কাজ করছে। এটি রাষ্ট্রীয় কোষাগারের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে,’ বলেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, ‘তবে আমি এসব কথা বলছি বলে আপনারা ভয় পাবেন না। আমরা হ্যান্ডেল করছি এবং খুব ডেডিকেটেডলি, অনেস্টলি হ্যান্ডেল করছি।’
বিদ্যুৎমন্ত্রী জানান, সরকার বিদ্যুৎ বিতরণে সম্পৃক্ত ৬টি কোম্পানিকে বেসরকারি খাতে ছাড়তে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন।
তিনি বলেন, ‘সরকার বিদ্যুৎ উৎপাদন করে পাইকারিভাবে বিক্রি করতে পারে, তবে গ্রাহক পর্যায়ে বিতরণের কাজটি বেসরকারি খাতেরই করা উচিত। দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও বিল আদায় নিশ্চিত করতে এই পরিকল্পনা করছে সরকার।’

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি
১ দিন আগে
নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
২ দিন আগে
বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স
২ দিন আগে
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
২ দিন আগে