সাবের চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সম্প্রতি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ঢাকার বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক প্রসঙ্গে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টিকে ‘ব্যক্তির বাসায় বৈঠক’ হিসেবে দেখা উচিত।


তৌহিদ হোসেন বলেন, ‘তারা (রাষ্ট্রদূতরা) একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। যদি তিনি (সাবের হোসেন) অপরাধী হতেন, তাহলে তাকে অবশ্যই হেফাজতে রাখা হতো। এমন কিছু হয়নি।’

তিনি বলেন, ‘রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন। সেখানে তারা কী নিয়ে আলোচনা করেছেন, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু রাষ্ট্রদূতরা গিয়েছেন—এটি নিয়ে আমাদের বলার কিছু নেই।’

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ ফিলিস্তিনের সঙ্গে মুখোমুখি হবে না।

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসবে, তাদের সঙ্গে ভারত কাজ করবে—এ বক্তব্যকে আমরা বিষয় হিসেবে দেখি না। এটি সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১৫ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

১৬ ঘণ্টা আগে

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

১৯ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

১৯ ঘণ্টা আগে
Advertisement