প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,, 'শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আমার মতে, এটি একটি অপরাধ, মানবতার বিরুদ্ধেও অপরাধ।'
আজ রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে 'মায়ের ডাক' চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিগত শাসনামলে গুমের শিকার হওয়া পরিবারগুলোর কষ্টের কথা স্মরণ করে আবেগাপ্লুত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা আজ কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি বা বড় আমলা হয়েছি। কিন্তু যারা গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে গুম হয়ে গেছেন, তাদের সন্তানরা আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখে।
মির্জা ফখরুল আরও বলেন, বিভিন্ন খাতে সরকারি ভাতা দেওয়া হলেও, এই পরিবারগুলোর জন্য এখনো কোনো সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। আমি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখব, যেন এই পরিবারগুলোকে রাষ্ট্রীয়ভাবে মাসিক ভাতা দেওয়া হয়। এটি দয়া নয়, এটি তাদের প্রাপ্য।
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, 'রমজান মাসে একসময় খালেদা জিয়ার উপস্থিতিতে আমরা গুম হওয়া পরিবারের সন্তানদের নিয়ে গুলশানের একটি হোটেলে প্রথম ইফতার মাহফিল করেছিলাম। আজ এখানে অনেক মায়ের মুখ দেখে সেই দিনের কথা মনে পড়ছে। একজন বাবা তার সন্তানকে খুঁজতে খুঁজতে ভারত পর্যন্ত গিয়েছিলেন। শেষে বিচার না পেয়ে অসুস্থ হয়ে মারা যান। সেই পিতার হাহাকার ভোলার নয়।'
গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন 'মায়ের ডাকে'র সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির সাহসিকতার প্রশংসা করে তাকে 'প্রকৃত হিরো' অভিহিত করে মির্জা ফখরুল বলেন, 'যখন কেউ কথা বলতে ভয় পেত, তখন এই মেয়েটি একা জেনেভায় হিউম্যান রাইটস কমিশনের কাছে লড়াই করেছে। কিন্তু যে মেয়েটি এত সংগ্রাম করল, তাকে আমরা নির্বাচনে জয়ী করতে পারিনি— এটি আমাদের জাতীয় ব্যর্থতা।'
'মায়ের ডাক' চলচ্চিত্রটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, এই চলচ্চিত্রটি আমাদের সংগ্রামের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবে বলে আমি আশা করি।
অনুষ্ঠানে তিনি গুম হওয়া পরিবারগুলোর সন্তানদের শিক্ষা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৪ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে