নুরের ওপর হামলা তদন্তে কমিশন গঠন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১৩
মন্ত্রিপরিষদ বিভাগ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করেছে সরকার। হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজাকে সভাপতি করে তিন সদস্যের এ কমিশনকে ৩০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার দ্য কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬-এ প্রদত্ত ক্ষমতাবলে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করল।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজাকে সভাপতি করে কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ওসশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলা ও গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুপারিশ করতে বলা হয়েছে এ কমিশনকে।

পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ করাকেও কমিশনের কার্যপরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

কমিশনকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তা দেবে ও কমিশনের ব্যয় নির্বাহ করবে। পাাাপাশি কমিশনকে সহায়তা করার জন্য প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত যেকোনো ব্যক্তিকে এ কমিশন দায়িত্ব দিতে পারবে।

এর আগে গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। রাত সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষের সময় দুই দলের নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী।

ওই সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন নুর। সেখানে তিনি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের বেধড়ক লাঠিচার্জের শিকার হন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নুরকে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এখন চিকিৎসাধীন তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক মানদণ্ডে দেশে ৫৮ হাজার ৫৯৮ চিকিৎসকের ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।

১১ ঘণ্টা আগে

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়

এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।

১১ ঘণ্টা আগে

সংসদে আরও ৪টি স্থায়ী কমিটি গঠিত

স্থায়ী কমিটিগুলোর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩ আসনের সংসদ সদস্য)।

১২ ঘণ্টা আগে

গাজী নজরুলকে নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বাগ্‌যুদ্ধ’

এ সময় কেবল দল থেকে বহিষ্কার নয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ব্যবহার করে ফ্লোর ক্রসিংয়ের দায়ে গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের ‘বুদ্ধি’ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘টিপস’ দেওয়াকে দুর্বল মানুষকে জব্দ করতে গ্রামে মেম্বার নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ার প্রচলিত কথার সঙ্গে তুলনা করেন

১৩ ঘণ্টা আগে
Advertisement