প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভবিষ্যতে বাংলাদেশ কোন পথে যাবে, তা আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘বাংলাদেশ এখন খুব সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। জাতি হিসেবে, দেশ হিসেবে আমরা কোন দিকে যাব, আমরা গণতন্ত্রের পথে কীভাবে হাঁটব, সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর।’
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) আয়োজিত ভোটকেন্দ্রে আনসার-ভিডিপির মহড়া ও চতুর্থ ধাপের আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, ভবিষ্যতের জন্য কী বাংলাদেশ রেখে যাব, কোন ধরনের বাংলাদেশ রেখে যাব, গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাব কি না, কীভাবে রেখে যাব— এসব চিন্তা আমাকে সারাক্ষণ ভাবায়। এটাকে আমি ব্যক্তিগতভাবে রুটিন দায়িত্ব বা চাকরি হিসেবে নিইনি, নিয়েছি মিশন হিসেবে।
আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে গতিপথ নির্ধারণ হবে, তাতে আনসার বাহিনীর বড় ভূমিকা থাকবে বলেও মন্তব্য করেন সিইসি। বলেন, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় মূল শক্তি আনসার বাহিনীর সদস্যরা। সংখ্যায় তারাই সবচেয়ে বেশি। আগামীতে যারা ভোটের দায়িত্বে নিয়োজিত হবেন তাদের ওপর আগামীর বাংলাদেশ বিনির্মাণের একটা দায়িত্ব এসে পড়েছে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সবমিলায়ে অন্তত ১০ লাখ লোক মোতায়েন থাকবে জানিয়ে নাসির উদ্দিন বলেন, যারা নির্বাচনের ডিউটিতে থাকে সাধারণত তারা মূলত নিজেরাই ভোট দিতে পারে না। আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি, যেন করে আপনারা যারা ভোটের ডিউটিতে থাকবেন তারাও ভোটটা দিতে পারেন।
সিইসি জানান, আগামী ১৬ নভেম্বর একটি অ্যাপ চালু করা হবে। ওই অ্যাপে নিবন্ধন করলে ভোটের ডিউটিতে থাকা ব্যক্তিরা রেজিস্ট্রেশন করে নিলে তাদের বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে। এর মাধ্যমে তারা ভোট দিতে পারবেন। একই পদ্ধতিতে নিজের নির্বাচনি এলাকার বাইরের মানুষরাও ভোট দিতে পারবেন।
অনলাইন ফ্যাক্ট চেকিংয়ের জন্য নির্বাচন কমিশনে একটি সেল খোলা হয়েছে বলেও জানান সিইসি। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে কোনো কিছু শেয়ার করার আগে সেখান থেকে সত্য-মিথ্যা যাচাই করে নেওয়া যাবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ অনুষ্ঠানে জানান, এবারের নির্বাচনে অন্তত পাঁচ লাখ ৪৫ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন সামনে রেখে ডিসেম্বর পর্যন্ত আনসার সদস্যদের এই মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
১২ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
১৩ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৫ ঘণ্টা আগে