প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে শঙ্কা ছিল, তফসিল ঘোষণার মধ্য দিয়ে সেটা অনেকাংশেই কেটে গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে । দুটি ভোট একদিনে আয়োজন করাকে চ্যালেঞ্জিং বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে ইসিকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন। একইসঙ্গে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোকেও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সিইসির নির্বাচন এবং গণভোটের ঘোষণাকে স্বাগত জানিয়েছে সব মহল।
দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে হতে যাচ্ছে গণভোট। রাজনৈতিক দলগুলোর নানা মতের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসি।
ইসির সাবেক অতিরিক্তি সচিব ও নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলির মতে, ‘সিইসির ভাষণে গণভোট সম্পর্কিত আলোচনা কম ছিল। ফলে একইদিনে দুই নির্বাচনের ঘোষণা সর্বসাধারণের কাছে প্রতিষ্ঠিত নাও হতে পারে।’
নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেন, ‘একই দিনে দুটি নির্বাচন হচ্ছে। কিন্তু ইসির বক্তব্য গণভোটের বিষয়টা আরও গুরুত্ব পাওয়া দরকার ছিল। তাহলে এটা ভোটারদের বুঝতে সুবিধা হতো এবং ভোটাররা আশ্বস্ত হতো।’
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ছিদ্দিকুর রহমানের মতে, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে অনেকাংশেই। তবে, আওয়ামী আমলে বেশকিছু বিতর্কিত নির্বাচন হওয়ায় এবার ইসির চ্যালেঞ্জও বেশি।
কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান বলেন, ‘নির্বাচনকে ঘিরে যে আশঙ্কা, তফসিল ঘোষণার মধ্য দিয়ে সেটা অনেকাংশে কেটে গেছে। তিনটি বিতর্কিত নির্বাচনের পর এবারের নির্বাচনের চ্যালেঞ্জ অনেক বেশি। তবে, নির্বাচন কমিশনের যদি সদিচ্ছা থাকে তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেয়া সম্ভব।’
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলির। তবে, শুধু, নির্বাচন কমিশন বা সরকার নয়, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ভূমিকার ওপর জোর দিচ্ছেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান।
ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত, যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

মন্ত্রী বলেন, ‘বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেয়া হবে।’
৪ ঘণ্টা আগে
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ের মাজার শরিফের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, জেএমবির সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটায়।
৫ ঘণ্টা আগে
প্রতারণার মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠান বিচারিক আদালত। গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ।
৫ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় সড়কে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় একজনের সঙ্গে এসআই আলতাফ হোসেনের তর্ক হয়। পরে ওই ব্যক্তি আরও ১০-১২ জন নিয়ে এসে আলতাফের ওপর হামলা চালায়। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে হাসপাতালে নেও
৮ ঘণ্টা আগে