মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মনোনয়ন দাখিলের জন্য আর সময় বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। সময় না বাড়ানোয় আজই মনোনয়ন দাখিলের সময় শেষ হচ্ছে।

সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

এর আগে, এই সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম দাখিলের সময় দুইদিন বাড়তে পারে বলে জানিয়েছিল ইসির একটি সূত্র।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। সময় শেষ হয়ে যাওয়ায় আর কোনো প্রার্থী মনোনয়ন জমা দিতে পারবেন না।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

লন্ডনে নিয়োগ পাওয়ার আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

৩ ঘণ্টা আগে

মিস্টার আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কয়ার: হাসনাতকে স্পিকার

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসের পর বিরোধী দলের আপত্তি ও সংশোধনী নিয়ে আলোচনার সময় সংসদ উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার এই মন্তব্য করেন।

১৩ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে চারজনের মৃত্যু

অধিদপ্তরের তথ্যমতে, ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৩ জন এবং হামের লক্ষণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৪ জনে। আর ২৭ দিনে হামে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৯ জন। এসময়ে সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৯৭ জনে।

১৫ ঘণ্টা আগে

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

এতে আরো জানানো হয়, সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার এবং যেকোনো পচনশীল দ্রব্য বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

১৬ ঘণ্টা আগে